Friday, June 27, 2008

মুঠোফোন পদ্য - ৩

যখন তুমি
একটু দুরে,
তোমার গানই
গাইছি সুরে,
তুমি এখন
মুক্ত পাখি,
ইচ্ছে করে
এই সময়ে
দৌড়ে গিয়ে
তোমায় দেখি।
--------------

তুমি নাই
আর আমি ফুর্তি নিয়ে কাজ করব?
তুমি নাই
আর আমি কাজে ঝাপায়ে পড়ব?!
তুমি আছো
তাই মন বসে কাজে,
প্রাণ খুলে দম নিই
যখন ফোনে ঝামটা বাজে :-)

----------------

আজ তোমার এক ঝলক হাসি
ছিল চৈত্রের রোদে ঝড়ো হাওয়া
বৃষ্টির মত..।
ধুয়ে মুছে নিয়ে যায় অবসাদ
আর ব্যস্ততার গুমোট
ক্লান্তি যত..।
আজ চিতকার করে
বলতে চেয়েছিলাম
কী ভীষন সুন্দর তোমার হাসি!
এত্ত আপন লাগে..
তোমায় এত্ত ভালোবাসি..!

----------------------

বন্ধ দরজায় টোকা দেয়
সন্ধ্যা বেলার উদাস পাগলামি।
দরজা খুলে দেখো,
দাড়িয়ে আছি তোমার জন্য আমি,
তখন আলোর মত হাসি নিয়ে
দোর খুলে দেয়
আমার নাতনির নানি।

No comments: