Wednesday, July 2, 2008

মুঠোফোন পদ্য - ৪

আলোর পথে পতঙ্গ
০২.০৭.২০০৮ । ২২:২৮

বিপদ সংকেত উপেক্ষা কোরে,
ব-দ্বীপ সমান পাল নিয়ে,
মাঝি ছুটে চলে তীরের পানে...

কে জানে ওই বাতিঘর কী
যায় ভুল পথে নিয়ে?
এক্ষুনি ঐ ঝড় এল বোলে..

ঐ তীরে যার আঁচল উড়ে
সে কি জানে, তীরের আকর্ষণে
বজ্রে মাঝির পাল পুড়ে?

------------------

০১.০৭.২০০৮ । ২২:৫১

হলুদ পথে রিক্সা করে,
ফিরছি ঘরে রাত্রি বেলা।
ভাবছি বসে তোমায় শুধু
একলা আমি অপার ধুধু।
তোমায় নিয়ে স্বপ্ন বুনি
কত আশার মেলা...!

------------------

৩০.০৬.২০০৮ । ১৯:১৩ (রাজশাহী)

ইশকুল পালিয়ে
পদ্মার বালুচরে
দল বেঁধে হারিয়ে,
গাছপালা হাঁটুজলে,
উড়াই উড়াই ঘুড়ি
পাগলা হাওয়ায়..।
তোমার হাত ধোরে
ওই বিকাল বেলায়।

--------------------

২৯.০৬.২০০৮ । ২০:২৪ (রাজশাহী)

হাতের মুঠোয় আসতো তবে চাঁদ,
যদি তোমায়-আমায় ঢাকতো একই ছাদ।
তুমি বসে নাতির জামা বুনতে সাদা সুতোয়
আর সোহাগ ভোরে তাকিয়ে আমি
আদর হাতের মুঠোয়।

--------------------

২৮.০৬.২০০৮ । ১৭:১৯ (রাজশাহী)

এই যে এতদুরে বসে
তোমার কথা ভাবি,
একটু যে হাসব আমি
সে তো তোমার হাতে চাবি!
তুমি আসোনা তাই
মন খারাপ খুবই,
একলা বসে, নীলচে ঠোটে
দাঁত দিয়ে নখ খুটি..।

--------------------

No comments: