Dark dark dark,
ঘরে নাই আলো,
বসে আছি, তুমি কোই,
কথা বলো...
Sms আসেনা,
ঘুমায় কেন পেঁচা?
না, ফোনে সমস্যা?
আমার ভাগ্য পচা?
-------------
সারাদিন মাত্র একটা পাওয়া..
তোমার কাছে ঝামটা খাওয়া!
তোমার কথাই ভাবছি বসে..
মনকে শোধু মারছি কোষে,
একটু কথা বললে হত..
ভবঘুরে মন শান্তি পেত!
-------------
একটুকরো হাসিমুখ খুঁজি
এই ঘোলা সন্ধ্যাবেলার আলোতে,
এক ঝলক তিব্র আলোকরশ্মি দেখি
সব জটিলতার কালোতে।
----------------
মাথার তিব্র জন্ত্রণাগুলোর সুক্ষ উপশিরায়
ধোঁয়ার মত তোমার ছবি দেখতে পাই,
ছুতে পারিনা কথনো, তবুও
অন্ধের মত হাতড়াই...
মরতে মরতে বাঁচতে শিখি,
অণু পদ্য তোমায় লিখি,
ঝাপসা চোখে ধোঁয়াটে দেখি,
লিখতে লিখতে 'পেন্সিল' ক্ষয়ে যায়,
তবু একটি বারের জন্যও
তোমার দেখা নাই...।
--------------------
ঘুম পায় না?
তুমি কোই? কি করো?
আমি আধো ঘুমে রাস্তায়,
স্বপ্ন বুনি ছোট-বড়।
-------------------
তুমি নাই কেন?
ভালোলাগেনা আর...
চেয়ে আছি কাকের মত।
মাথায় অন্ধকার,
তুমি কি ঘুমাচ্ছো?
ঘুমাও তাহলে..
শুধু একবার কথা বোল
ঘুম ভাঙলে...।
--------------------
তোমার একটা ঝামটার জন্য
শত রাত জাগতে পারি,
তোমার আঁচলের জন্যই তৈরি হয়
দুনিয়ার সকল শাড়ি,
আর আমি বসে, থাকি স্বপ্ন দেখি,
সাগর মহাদেশ দেই পাড়ি...।
----------------------
ভেজা বাতাসে গর্ভবতি মেঘের
প্রসবের অপেক্ষা সবার,
ভেজার নেশায় চুর হয়ে গুনি
আজ পহেলা আষাঢ় ।
-----------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment