Thursday, June 19, 2008

আমাদের অফিস

আমি যদি আমার মত থাকতে পারি তাহলে আমি যা করি সেইটা শিল্প হওয়ার একটা সুক্ষ সম্ভাবনা থাকে। আর আমাকে যদি নিজের স্বত্তাকে বিকিয়ে জোর করে 'শিল্প' করতে হয় তাহলে সেটা আর যাই হোক স্থাপত্য হয়না।
না, আমাদের অফিস তবুও আর দশটা অফিসের থেকে আলাদা। এখানে নিজের মত করে কিছু করার অল্প বিস্তর সুযোগ পাওয়া যায় বটে! তারপরও শেষ পর্যন্ত সবই আসলে ওই 'কামলা খাটা'... আমি এর কী করি? শুধু নিজেকে বদলে বদলে নতুন ছকে ফেলার চেষ্টা চলে। আর দুই দিন পর পর মনে হয়... এইটা তো আমি না!
তাই সাত সকালে অফিসে বসে আজকে পেন্সিল নিয়ে পদ্য লিখতে বসলাম.....

সব নাট,বল্টু আর প্যাঁচের খেলা।
নাট মেলে তো বল্টু মেলেনা।
বল্টু মেলে তো প্যাঁচ খোলেনা।

নিজেকে নতুন করে পেঁচিয়ে ফেলা...
বারবার নতুন করে মিলিয়ে নেয়া...
দিন শেষে মফিজের মত ভাবতে বসা...
"এই প্যাঁচ তো আমার না!"

এই নাট আমি না, বল্টু আমি না
আমি তোমাদের খেলার কেউ না।
আমাকে কেই খেলতে নিওনা...

No comments: