Thursday, June 5, 2008

আমার পোস্টমর্টেম

সেই একই ধ্বংশের পথ। মানি মেকিং মেশিন তৈরির পথ।
সত্যের সাথে থাকলে তুমি সমাজের পথে থাকবেনা এই হলো নিয়ম।
সেই একই ধীরগতির দূষিতকরন। নিজের আজান্তেই ধিরে ধিরে অন্যায়কে ‘হাঁ’ বলতে শুরু করা, তারপর ধিরে ধিরে সেই অন্যায় করার দিকে এগিয়ে যাওয়া... এইতো হয়। আমি আসলে মোটেও ‘অন্যরকম’ না। আমিও যে ওরকমই সেটা প্রমাণ করার পথে আছি এখন... দূষিত হচ্ছি, দুদিন পর আরেকজনকে দূষিত করার যোগ্যতাও অর্জণ করে ফেলব।

আমার ‘অন্যরকম’ হওয়ার চেষ্টাটা একটা নিপাট বোকামি অথবা ভন্ডামি। কারন আমি ‘অন্যরকম’ না। আমি তো দিনে দিনে ঠিক আর দশটা টিপিক্যাল ভন্ড বাঙালি ব্যবসায়ীর মত আচরণ করা শিখে ফেলছি। আলু প্রজাতির টিপিক্যাল বাঙালি ‘বুদ্ধিজিবী’র মত চিন্তা করছি।

আর স্থাপত্যের তো কিছুই শিখছি বলে মনে হচ্ছেনা। সবটাই ভুল পদ্ধতিতে, ভুল সময়ে, মিথ্যা উদ্দেশ্যে, অন্যায়ভাবে বেগার খাটা হচ্ছে।

ভালোবাসতেও ভুলে গেছি। এখন আর কোনকিছুকেই ভালোবাসতে পারিনা, কাওকে ভালোবাসতে পারিনা। আমার শুদ্ধ নিপাট নির্মোহ ভলোবাসার ক্ষমতাটাও নষ্ট হয়ে যাচ্ছে। প্রায়ই মনে হয় আমার সেই শুদ্ধতম ভালোবাসাটুকু নেয়ার মত কেও নাই, সবাই এত ভীত! তাই আমিও ভালোবাসতে ভুলে গেছি।

No comments: