Saturday, July 19, 2008

মুঠোফোন পদ্য - ৮

১৯.০৭.২০০৮ । ০২:৫৬
তোমার আমার গল্প শুরু,
আলোর লেখায় মনিটরে!
সালাম জানাই ওদের, গুরু
যারা FB তে কোডিং করে।
------------------

১৯.০৭.২০০৮ । ০২:৫২
পড়ছ তুমি আলোর লেখা
আসল কথার পাচ্ছো দেখা?
আলোর লেখা মেঘ হয়ে ওই
যাচ্ছে উড়ে মেলছে পাখা..

------------------

১৯.০৭.২০০৮ । ০২:৪৭
পালের নৌকা ছুটে চলে,
কথার যত দমকা হাওয়ায়।
আমার বৌ টা য়েত্তো ভালো
আমায় মিষ্টি আচার খাওয়ায়।

--------------------

১৯.০৭.২০০৮ । ০২:৪৫
একটা কথা, দুইটা কথা,
তোমার আমার অনেক কথা
কথার মাঝে কান্না হাসি
তোমায় য়েত্তো ভালোবাসি!

-------------------

১৮.০৭.২০০৮ । ২১:১৬
আমি অন্ধকার ভয় পাইনা আর,
আমি জানি,
সব আলোকিত হবে আবার!
তুমি আসবে পৃথিবী আলো কোরে..
আমার সব কষ্ট মুছে দিয়ে।

-------------------

১৭.০৭.২০০৮ । ২১:০৬
চারপাশে এত কথা,
এত কাজ,এত যন্ত্র!
তবু মনে বাজে সকাল সাঁঝ
শুধু তোমায় পাবার মন্ত্র।
আর কানে বাজে একটাই সুর
সে তো তোমার চেনা কন্ঠ।

-------------------

১৬.০৭.২০০৮ । ২৩:২২
বিচ্ছিরি সব কাজের চাপে,
ক্লান্তিতে সব বিস্বাদ লাগে।
মুক্তি পেয়েই ফোনের বোতাম,
তোমার কথা সবার আগে!

No comments: