Thursday, July 24, 2008

মুঠোফোন পদ্য - ৯

২৪.০৭.২০০৮ । ১৬:২৫
তোমার তো ভুলো মন...
একবার মনের দরজা
লক্ করতে ভুলে যেও!
অপেক্ষায় আছি অনেক্ষন..
আমি ঢুকে গিয়েই লক্ করে দেব
যেন না আসে অন্য কেও।

------------------------

২৪.০৭.২০০৮ । ০২:৩৯
অবাক মনের দুঃক্ষ বিলাস,
ভাল্লাগেনা কিছু....
সারা জীবন ঘুরবো দেখ
তোমার পিছু পিছু..।

---------------------

২৩.০৭.২০০৮ । ১৪:২৫
কালকের মত ক্যামেরার ফ্ল্যাশ না,
আমি চাই সূর্যের ঝলসানো আলো,
সারাবেলা।
রাতের তারার আলোর
মিটিমিটি জ্বলা নেভার খেলা।
তুমি আমি জেগে একলা,
সেই আলোতে নীল রঙের ছায়া।

----------------------

২২.০৭.২০০৮ । ২১:০৭
মাথার ভেতর সুক্ষ যন্ত্রণা,
অচেনা ঘোরের মধ্যে
দোল খায় চেতনা।
এলোমেল গোলিত চিন্তাগুলো ধুসর!
সেখানে তোমার সাথে গল্পের
surrealist আসর।

----------------------

২২.০৭.২০০৮ । ০০:১২
গলা ছেড়ে গাইবি যদি হাট্টি মাটিম টিম,
তোর জন্য আনবো সাদা টিকটিকির ডিম।
খেলতে যদি নিস আমাকে তোর পুতুল ঘর,
কমলা রঙের বরফ পাবি, আমায় বানাস বর।

------------------------

২১.০৭.২০০৮ । ১০:৫১
পৃথিবীর শুদ্ধতম কাজ, তোমায় পদ্য লেখা,
চারকোল নিয়ে তোমায় আঁকতে শেখা,
আর আলোয় আঁকা তোমার ছবি দেখা।
এখন তোমার ছবি দেখছে কবি,
মনটা ভিষন ফাঁকা।

---------------------

২০.০৭.২০০৮ । ২২.৫৬
বাইরে সেই আইসক্রিমওয়ালার ঘন্টা!
পুরোন কাগজ, আর একটা আধুলি
তোকে দেব কোনটা?!
পিচ্চি তুই পাশের ছাদে
আইসক্রিমের অপেক্ষায় একটু কাঁদে,
খারাপ করে মনটা।
কমলা রঙের গলে যাওয়া বরফ হাতে
ছুটে যাই আমি,
তোর ফোকলা দাতের মিষ্টি হাসিটা,
আমার আধুলির চেয়ে কোটিগুন দামি।

আদর দিয়ে চোখটা মুছে,
কমলা হাসি, চোখটা বুজে,
ঠান্ডা রসের মিষ্টি স্বাদে
দুজন মিলে হাসছি ছাদে!

------------------------

২০.০৭.২০০৮ । ০০:০৭
মাঝ নদীতে উথাল পাথাল
কালবৈশাখি ঝড়ে,
ভয় নাই কোন, এই তো আমি!
ধোরে রাখো শক্ত করে।

No comments: