Wednesday, July 29, 2009

মুঠোফোন পদ্য - ২০

হারিয়ে যাওয়া বেশকিছু পুরোন পদ্য খুঁজে পেয়েছি! এগুলো হচ্ছে সেই হারিয়ে যাওয়া পদ্যগুলো। তাই এগুলোর দিন তারিখের কোন ঠিক নাই।

২৯.০৭.২০০৯ | ০১:২১
বুঝতে চাও?
নেটে সার্চ দাও।
(তোমার বলা পদ্য)

-------------
১৪.০৫.২০০৯
লেকের পাড়ে হাওয়ায় উড়ে
বাংলালিংক এর কমলা রং,
তিন মিনিটে নামিয়ে আনি
তোমার জন্য Viva Song.
সুবহে সাদিকে জাগি আমি
তোমার সাথে যাবো বোলে,
কল্পনাতে ঘুমাই আমি
মাথা রেখে তোমার কোলে।
-------------
০৫.২০০৯
আজকে আমি একটু দুরে তোমার থেকে দুতিন হাত
বন্ধ কথা ফিসফিসিয়ে মুচকি হাসির ধারাপাত?
চোখ বন্ধ, মুখ বন্ধ, খুলুক তবে মন
কথা চলুক ‘ইয়াহু’তে নিরব কাব্য সারাক্ষন।
-------------

১৯.০৫.২০০৯ | ১৭:৩০
সামনে অপার শুন্যতা তুমি নাই,
মনিটরে খেলা চলে আলো ছায়ার।
একলা পেন্সিল হাতে তুমি দুরে,
আঁকছো বোসে সাদা রিচার্ড মায়ার।
-------------

নির্বাচনি পদ্য:

তোমাকে চাই এক্ষুনি
দেখব তোমার মুখখানি
-------------
এই মুহূর্তে দরকার
তোমার আমার সংসার
-------------
মার্কা হলো মুঠোফোন
এক হবে দুটো মোন
-------------


২ টা পুরোন পদ্য:

You solid ice cold,
I’m blowing coal
To make it gold.
Your heart you mould
To make me cold
But what can I do?
To you my heart is sold.
-------------

তুমি আমি মেঘের ভেলায়
জলকনা হয়ে উড়ি,
পাহাড় চুড়ায় বৃষ্টি হয়ে
মাখামাখি ঝরে পড়ি।
ফুলের কোলে রেনুর ভাঁজে
একাকার দেহ-মন..
লাজুক চোখে লুকিয়ে তাকায়
নীল রডোডেনড্রন।

No comments: