২২.০৯.২০০৯ । ০৫:৫১
বাংলাদেশে তোমাকে পাঠানো শেষ পদ্য:
তোমার যাওয়ার পথ চেয়ে জেগে থাকি
আর কথা হবে না গো, অল্প সময় বাকি,
তুমি ভালো থেকো আর ঠিকমত যেও
মন ভালো রেখো আর পেটপুরে খেও।
------------------------------
০৯.০৮.২০০৯ | ২১:১৭
হাতে হাতে কদম ফুলে,
জলকনারা ছন্দে দুলে.
ওরা কজন লেকের পাড়ে
কাজ পালিয়ে গল্প করে।
সেথায় দুজন গোপন সুরে
প্রেম আকাশে হারায় দুরে!
----------------------
০৯.০৮.২০০৯ । ১৩:৪০
তোমার চোখে কাজল ছিল,
আমার ছিল আজল ভরা জল।
নেটের লাইনে ভেজাল ছিল,
চোখ হোল আজ জলের কল।
----------------------
০৯.০৮.২০০৯ । ০০:০৭
নাকের ভাজে নিয়ে আসন
আমায় কোর কঠিন শাসন
তোমার স্বচ্ছ মনের ফাকে
তাকিয়ে দেখি দুনিয়াটা কে
আমার কাছে আসবে কবে?
তুমি কি আমার চশমা হবে?!
----------------------
২৯.০৭.২০০৯ | ২১:১৭
ছুয়েছিলাম তোমার পায়ে
আত্ম বাধার লাগাম টুটে
তোমার কোমল পা ছুয়ে যে
আবেশ ছড়ায় বিজলি ছুটে!
মনের গহীন অন্তরালে
জলের নাচন দুটো প্রাণে,
আলতো ছোয়ার ঈন্দ্রজালে
ভালোবাসায় কফীর টানে।
কফী ওয়ার্ল্ডের টেবিল তলে
যাই হোক সে ভুলোনা তুমি,
আমরা দুজন মন্ত্রবলে
সেদিন তপ্ত অধর চুমি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment