আমার নতুন মুঠোফোনের উপর অনেক ভরসা করে ফেলেছিলাম। ধরা খেয়েছি।
আমার অনেকগুলো পদ্য সে গায়েব করে ফেলেছে। এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সব পদ্য হারিয়ে ফেলেছি। লেখাও অবশ্য কম হয়েছে এই সময়টাতে। তবুও প্রত্যেকটা ছোট পদ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। কারন এরা পদ্য লেখার স্বার্থে লেখা না, এগুলো আমাদের জীবনের অদ্ভুত সুন্দর কিছু মুহূর্তের প্রতিচ্ছবি (আমার কাছে দুঃক্ষের স্মৃতিও সমান সুন্দর)। তাই এরা বিচ্ছিন্ন কবিতা না, ভালো হোক খারাপ হোক এরা আমাদের ডায়েরীর পাতার মত, ক্ষুদ্র স্মৃতির ধারক।
০৪.০৭.২০০৯ | ১৬:২০
নীল টিপ
আজ তোমার আগুন রঙে
একফোটা নীল ভুল কোরে পড়ে!
ভুল হোক আর ঠিক
তোমার আলোয় আলোকিত,
তোমার উত্তাপে প্রজ্জ্বলিত,
দিশেহারা হয় দশদিক।
------------------------
২৯.০৬.২০০৯ | ০০:৫০
আমার প্রিজমে যখন
তোমার আলোর প্রতিসরণ,
সাতটি নয় তখন একটি
অজানা রং এর বিচ্ছুরণ!
এটি তোমার রং।
আলোর অপর্থিব আলোড়ন
পঞ্চম মাত্রায় ছুটে চলে,
ভেঙে ফেলে চেনা পৃথিবীর ভীত।
আমি আসি কোয়ান্টাম কনা হয়ে
দুজনে গড়ি নতুন মহাবিশ্ব,
অচেনা নতুন পরিপ্রেক্ষিত।
------------------------
২৪.০৬.২০০৯ | ০২:৪২
এই গরমে শান্তি
তোমার কথার শীতল ছোঁয়ায়।
ঘুমের আগে জমাট ক্লান্তি, তবে
ভোর হলে যে দেখব তোমায়
সেই খুশিতে রাতটা কমাই!
------------------------
২০.০৬.২০০৯ | ০২:১২
কল্পনায় আমি ‘আমি’, আমি স্রষ্টা
আমি চালোক এ জগতের, আপনার!
কল্পনাই তুমিই আমি, একই স্বত্তা,
দেহমন মিলে মিশে একাকার।
------------------------
২০.০৬.২০০৯ | ০২:০৩
হয়ে জড়সড়, চোখ টলোমলো,
মুখ কাচুমাচু কোরে,
দুনিয়া ভুলে মন জানালা খুলে,
বললাম ‘ভালোবাসি’ জোরে জোরে।
------------------------
২০.০৬.২০০৯ | ০১:৫৭
সময় এগোল আজ এক ঘন্টা
আমি পিছালাম আরো,
দুরে পালালো তোমার মনটা
হয়তো হবে অন্যকারো।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment