Wednesday, July 30, 2008

মুঠোফোন পদ্য - ১০

৩০.০৭.২০০৮ । ২০:৫৩
Nagging you for lunch,
nagging is the power!
I pray to the nature
every-hour be the lunch-hour!
Your aroma, the ambiance,
turn on the fire n the sense,
in the dusk light shower.

---------------------

২৯.০৭.২০০৮ । ২১:০৫
পালাই চল্ সেই বন পাহাড়ের দেশে
আমরা একা,
সাগর তীরে, ছোট্ট নীড়ে,নোনা গন্ধে
জড়িয়ে থাকা।
সেথাই আমি,তুই,সবুজ শাপলার ঝিল
ছোট্টো নৌকা, ভালোবাসা আর
অপার নীল।

---------------------

২৯.০৭.২০০৮ । ২১:১৪
সেই বন পাহাড় আর
ঝরনার দেশে,
ফিরব যখন ক্লান্ত হয়ে
বীরের বেশে।
খাবার দাবার, রান্নাবাড়া
সকল শেষে,
আমায় একটু করিস আদর
মুচকি হেসে?

---------------------

২৯.০৭.২০০৮ । ২১:২৪
টেনশন নেহি লেনেকা !
খানা খাজানা ম্যায় পাকাউঙ্গা।
তু বাস মেরে নাজারমে দেখ,
বাকি ম্যায় সেহলুঙ্গা..।

---------------------

২৯.০৭.২০০৮ । ২০:৫৩
তারার পানে তাকিয়ে
বিস্ময়ে দেখি
আকাশ জুড়ে তোমার প্রতিমা।
আলোর ঘুর্ণি দিয়ে তৈরি
তোমার আঁখি,
নিটল,তন্বী অপূর্ব তুমি,পরমা।

---------------------



২৮.০৭.২০০৮ । ২২:৪৮
তোমার চোখ, তোমার হাসি,
তোমার হাতের চুড়ি,
প্রজ্বলিত করে সেই আলো,
আমার অনুভূতি।

আমি নতুন করে শিহরিত হই
প্রতিক্ষণে,
যতবার তোমায় দেখি আড়চোখে
একমনে।

দমকা হাওয়ায় কথার ছন্দ
তোমার উপস্থিতি, তোমার গন্ধ,
আমার প্রার্থণা।

তোমার প্রজ্বলিত আলোর নদীতে
ডুব সাঁতার, আমার চেতনা।

আমাদের পিচ্চিগুলো আর হয়ত
স্যান্ডউইচ ছেলেটা,
আমার কল্পনা।
বলো তো.. সব সত্যি হবে না?

---------------------

২৭.০৭.২০০৮ । ২৩.১৯
ভাবছি বসে হতাশ হয়ে,
যদি আমি মাহদিন হোতাম!
তোমার কাছে ৫ মিনিটে
য়েত্তো য়েত্তো আদর পেতাম!

---------------------

২৭.০৭.২০০৮ । ১৯:৫২
বড় অভিমান নিয়ে
মুখ কালো করে
বসে থাকি
তোমার ঘন্টির আশায়।
মাঝে মাঝে মনে হয়
এখনি ছুটে যাই
তোমার বাসাই..।
ঘুমন্ত তোমাকে
যত্নের সাথে
করি ছিনতাই..!

----------------------

২৭.০৭.২০০৮ । ১৫:০১
সকল অনুভুতির কেন্দ্রবিন্দু
এখন তোমায় দেখার স্বাধ।
ক্ষিধা, ঘুম, আড্ডাবাজি
চা কফি, সব কিছু বাদ।
শুধু অপেক্ষা........!

----------------------

২৭.০৭.২০০৮ । ০০:১৮
প্রতিটা নিউরন
হাতুড়ি পিটিয়ে জানতে চায় আমার
আমি কে?
কেন ধ্বংশ হই বারেবার?
হৃদকম্পন থামিয়ে রেখে অপেক্ষায় থাকি,
কড়া নাড়িয়ে যাই,
তবু তোমার রুদ্ধ দ্বার।

---------------------

২৭.০৭.২০০৮ । ০০:০৪
আমি সেই ভয়াবহ কঠিন অনুভূতিগুলোর মাঝে বিলীন হই।
রক্তের কোনাই কোনাই টের পাই সেই প্রজ্জলিত সত্য,
ভালোবাসা কারে কয়!

---------------------

২৫.০৭.২০০৮ । ২১:৪৪
অন্ধকারে নীলচে আলোয়,
কষ্ট জমে ধূসর কালোয়।
চেতনা জুড়ে তোমার গন্ধ,
তোমার জানালা তবু বন্ধ?
দরজা খোল, একটু আসি,
দেখ কত্তো ভালোবাসি..!

---------------------

২৫.০৭.২০০৮ । ১৭:৩৫
Seconds pass away,
I just think of you
Walking along the way...

Thursday, July 24, 2008

মুঠোফোন পদ্য - ৯

২৪.০৭.২০০৮ । ১৬:২৫
তোমার তো ভুলো মন...
একবার মনের দরজা
লক্ করতে ভুলে যেও!
অপেক্ষায় আছি অনেক্ষন..
আমি ঢুকে গিয়েই লক্ করে দেব
যেন না আসে অন্য কেও।

------------------------

২৪.০৭.২০০৮ । ০২:৩৯
অবাক মনের দুঃক্ষ বিলাস,
ভাল্লাগেনা কিছু....
সারা জীবন ঘুরবো দেখ
তোমার পিছু পিছু..।

---------------------

২৩.০৭.২০০৮ । ১৪:২৫
কালকের মত ক্যামেরার ফ্ল্যাশ না,
আমি চাই সূর্যের ঝলসানো আলো,
সারাবেলা।
রাতের তারার আলোর
মিটিমিটি জ্বলা নেভার খেলা।
তুমি আমি জেগে একলা,
সেই আলোতে নীল রঙের ছায়া।

----------------------

২২.০৭.২০০৮ । ২১:০৭
মাথার ভেতর সুক্ষ যন্ত্রণা,
অচেনা ঘোরের মধ্যে
দোল খায় চেতনা।
এলোমেল গোলিত চিন্তাগুলো ধুসর!
সেখানে তোমার সাথে গল্পের
surrealist আসর।

----------------------

২২.০৭.২০০৮ । ০০:১২
গলা ছেড়ে গাইবি যদি হাট্টি মাটিম টিম,
তোর জন্য আনবো সাদা টিকটিকির ডিম।
খেলতে যদি নিস আমাকে তোর পুতুল ঘর,
কমলা রঙের বরফ পাবি, আমায় বানাস বর।

------------------------

২১.০৭.২০০৮ । ১০:৫১
পৃথিবীর শুদ্ধতম কাজ, তোমায় পদ্য লেখা,
চারকোল নিয়ে তোমায় আঁকতে শেখা,
আর আলোয় আঁকা তোমার ছবি দেখা।
এখন তোমার ছবি দেখছে কবি,
মনটা ভিষন ফাঁকা।

---------------------

২০.০৭.২০০৮ । ২২.৫৬
বাইরে সেই আইসক্রিমওয়ালার ঘন্টা!
পুরোন কাগজ, আর একটা আধুলি
তোকে দেব কোনটা?!
পিচ্চি তুই পাশের ছাদে
আইসক্রিমের অপেক্ষায় একটু কাঁদে,
খারাপ করে মনটা।
কমলা রঙের গলে যাওয়া বরফ হাতে
ছুটে যাই আমি,
তোর ফোকলা দাতের মিষ্টি হাসিটা,
আমার আধুলির চেয়ে কোটিগুন দামি।

আদর দিয়ে চোখটা মুছে,
কমলা হাসি, চোখটা বুজে,
ঠান্ডা রসের মিষ্টি স্বাদে
দুজন মিলে হাসছি ছাদে!

------------------------

২০.০৭.২০০৮ । ০০:০৭
মাঝ নদীতে উথাল পাথাল
কালবৈশাখি ঝড়ে,
ভয় নাই কোন, এই তো আমি!
ধোরে রাখো শক্ত করে।

Saturday, July 19, 2008

মুঠোফোন পদ্য - ৮

১৯.০৭.২০০৮ । ০২:৫৬
তোমার আমার গল্প শুরু,
আলোর লেখায় মনিটরে!
সালাম জানাই ওদের, গুরু
যারা FB তে কোডিং করে।
------------------

১৯.০৭.২০০৮ । ০২:৫২
পড়ছ তুমি আলোর লেখা
আসল কথার পাচ্ছো দেখা?
আলোর লেখা মেঘ হয়ে ওই
যাচ্ছে উড়ে মেলছে পাখা..

------------------

১৯.০৭.২০০৮ । ০২:৪৭
পালের নৌকা ছুটে চলে,
কথার যত দমকা হাওয়ায়।
আমার বৌ টা য়েত্তো ভালো
আমায় মিষ্টি আচার খাওয়ায়।

--------------------

১৯.০৭.২০০৮ । ০২:৪৫
একটা কথা, দুইটা কথা,
তোমার আমার অনেক কথা
কথার মাঝে কান্না হাসি
তোমায় য়েত্তো ভালোবাসি!

-------------------

১৮.০৭.২০০৮ । ২১:১৬
আমি অন্ধকার ভয় পাইনা আর,
আমি জানি,
সব আলোকিত হবে আবার!
তুমি আসবে পৃথিবী আলো কোরে..
আমার সব কষ্ট মুছে দিয়ে।

-------------------

১৭.০৭.২০০৮ । ২১:০৬
চারপাশে এত কথা,
এত কাজ,এত যন্ত্র!
তবু মনে বাজে সকাল সাঁঝ
শুধু তোমায় পাবার মন্ত্র।
আর কানে বাজে একটাই সুর
সে তো তোমার চেনা কন্ঠ।

-------------------

১৬.০৭.২০০৮ । ২৩:২২
বিচ্ছিরি সব কাজের চাপে,
ক্লান্তিতে সব বিস্বাদ লাগে।
মুক্তি পেয়েই ফোনের বোতাম,
তোমার কথা সবার আগে!

Wednesday, July 16, 2008

মুঠোফোন পদ্য - ৭

১৫.০৭.২০০৮ । ২৩:৫৫

বৃষ্টি ঝরে জানালা পাশে,
বৃষ্টি ঝরে দীর্ঘশ্বাসে।
বৃষ্টি পড়ে রাত্রিদিন...
ঝরুক এবার সুখ বৃষ্টি,
আজ শ্রাবণের প্রথম দিন।

----------------

১৫.০৭.২০০৮ । ২২:৩৩

যখন তোমার নিটল পায়ের
শীতল ছন্দ
আমার পাশে উড়াই ধুলো,
প্রাণ ফিরে পায়,
মন খুলে গায়,
ধানমন্ডির রাস্তাগুলো ।

-----------------

১৪.০৭.২০০৮ । ২০:২১

তুমি যদি একবার হাস
আমার পানে চেয়ে,
আর কখনো নামবেনা জল
আমার দুচোখ বেয়ে।
ভয় পেয়ো না,
তোমার কাছে কোন দাবি নেই
মুক্ত স্বাধীন মেয়ে..!

------------------

১৪.০৭.২০০৮ । ২০:৪২

বাতায়ন পাশে ভেজা গন্ধ,
স্বপ্ন কবিতায় কাটে ছন্দ।
আমি থাকি দুরে দাঁড়িয়ে,
তোমার জানালা বন্ধ।
ঠিক তখনি
আঁচল উড়িয়ে,স্বপ্ন কুড়িয়ে,
তোমার আসার শব্দ !

Sunday, July 13, 2008

মুঠোফোন পদ্য - ৬

----------------
১৩.০৭.২০০৮ । ১৬:২৮

তুমি, তোমার চোখ,
তোমার হাসি....
সভ্যতার জাল চূর্ণ করে
মনেহয় তোমার পাশে আসি।
তোমার চোখের রহস্যে
ডুব দিয়ে বলি
'তোমায় ভালোবাসি'।

------------------
১২.০৭.২০০৮ । ১৯:১২

যখন আঁকি স্কেচ খাতাই
বাজে সেই সুরের মাদোল,
দমকা হাওয়া, বয়
ঝোড়ো বৃষ্টি বাদল।
যা কিছু আঁকি
তার মাঝে দেখি
শুধু তোমার মুখের আদল!

-------------------
১১.০৭.২০০৮ । ২১:৩১

প্রতিটি শিল্পের জন্মলগ্ন
মানব শিশুর সৃষ্টিলগ্নের মত
আবেগঘন!
একটা গানের জন্মের মত
উন্মাদনার বৃষ্টি,
আমাদের ভালোবাসা সৃষ্টির মত
আবেগপূর্ণ!

--------------------
১০.০৭.২০০৮ । ১৯:০৭

নিশ্ছিদ্র ব্যস্ততার জাল ফুটো কোরে
তোমার কথা ভাবি...
মাথার ভেতর লতাই পাতাই অলিতে গলিতে
আঁকা তোমার ছবি!
যখন সব ধুয়ে মুছে একাকার চারপাশে
শুধু বিরাণ ভূমি...
তখন একমাত্র সবুজ গাছ ছায়া দেয়
সে তো তুমি ।

---------------------
০৯.০৭.২০০৮ । ২৩:৫৯

আমি ভয়ে অস্থির হোই
যখন মনে পড়ে, তুমি যদি চলে যাও!
(তুমি যদি হারিয়ে যাও অনন্তে!)
আমি দুমড়ে মুচড়ে ভাঙ্গি গড়ি
কিন্তু তুমি যদি ফিরে না চাও?

কালো মেঘ ছেয়ে যায় দিগন্তে...।

Wednesday, July 9, 2008

মুঠোফোন পদ্য - ৫

০৯.০৭.২০০৮ । ০০:২৪

আমার ভাঙ্গা চেয়ারটা ঠিক করি,
তুমি বসবে বোলে...।
আমার শক্ত দেয়ালটা ভেঙ্গে ফেলি,
তুমি আসবে বোলে..।
সকল চেতনা কেন্দ্রিভূত হয়
তোমার আলোর তলে..।
আমি সব ভেঙ্গে চুরে ছুটে যায়,
তোমার পাশে বসবো বোলে।

--------------------
০৬.০৭.২০০৮ । ২১:৩০

এই বর্ষায় আকাশে
শুধু কালো মেঘ দেখা যায়।
তাই প্রিয় নীল দেখি
শুধু তোমার জামায়..!

---------------------
০৫.০৭.২০০৮ । ০০:৩৬

আলোর পথে অগ্রসর হোই
পোকার মত।
জ্বলে পুড়ে নিশ্ব হোই, ধ্বংশ হোই
আগুন স্পর্শের ক্ষমা নাই,
তবু ঝাপিয়ে পড়ি
'সো কল্ড' বোকার মত!
আমি পুড়ে কালো ছাই হোই,
তবু আমি আলো চাই,
আরো আলো...
তোমার সবটুকু আলো জ্বালো,
আমি তার মাঝে ঝাপিয়ে পড়ে
নিশ্ব হোই...।

-------------------
০৪.০৭.২০০৮ । ২২:৩৮

অনেকদিন এত জোরে হাঁটিনি!
আজ তোমার কাছে যাওয়ার জন্য
প্রায় দৌড় দিয়েছি.....
অনেকদিন এত অস্থির হইনি!
এখন তোমাকে না পেয়ে
চোখ ভিজাচ্ছি।

------------------
০৩.০৭.২০০৮ । ২২:১৩

ঘরের মাঝে লুকিয়ে একা,
তোমার আঁচল দিচ্ছে দেখা।
উড়িয়ে নেবে এক পলকে
ক্লান্ত আমায় সেই ভুবনে,
যেথায়
তোমার হাওয়ার ঝাপটা মুখে
হৃদ কম্পন থামিয়ে রাখে।

Wednesday, July 2, 2008

মুঠোফোন পদ্য - ৪

আলোর পথে পতঙ্গ
০২.০৭.২০০৮ । ২২:২৮

বিপদ সংকেত উপেক্ষা কোরে,
ব-দ্বীপ সমান পাল নিয়ে,
মাঝি ছুটে চলে তীরের পানে...

কে জানে ওই বাতিঘর কী
যায় ভুল পথে নিয়ে?
এক্ষুনি ঐ ঝড় এল বোলে..

ঐ তীরে যার আঁচল উড়ে
সে কি জানে, তীরের আকর্ষণে
বজ্রে মাঝির পাল পুড়ে?

------------------

০১.০৭.২০০৮ । ২২:৫১

হলুদ পথে রিক্সা করে,
ফিরছি ঘরে রাত্রি বেলা।
ভাবছি বসে তোমায় শুধু
একলা আমি অপার ধুধু।
তোমায় নিয়ে স্বপ্ন বুনি
কত আশার মেলা...!

------------------

৩০.০৬.২০০৮ । ১৯:১৩ (রাজশাহী)

ইশকুল পালিয়ে
পদ্মার বালুচরে
দল বেঁধে হারিয়ে,
গাছপালা হাঁটুজলে,
উড়াই উড়াই ঘুড়ি
পাগলা হাওয়ায়..।
তোমার হাত ধোরে
ওই বিকাল বেলায়।

--------------------

২৯.০৬.২০০৮ । ২০:২৪ (রাজশাহী)

হাতের মুঠোয় আসতো তবে চাঁদ,
যদি তোমায়-আমায় ঢাকতো একই ছাদ।
তুমি বসে নাতির জামা বুনতে সাদা সুতোয়
আর সোহাগ ভোরে তাকিয়ে আমি
আদর হাতের মুঠোয়।

--------------------

২৮.০৬.২০০৮ । ১৭:১৯ (রাজশাহী)

এই যে এতদুরে বসে
তোমার কথা ভাবি,
একটু যে হাসব আমি
সে তো তোমার হাতে চাবি!
তুমি আসোনা তাই
মন খারাপ খুবই,
একলা বসে, নীলচে ঠোটে
দাঁত দিয়ে নখ খুটি..।

--------------------