২৬.০৯.২০০৮ । ১৩:৩৪
স্বচ্ছ জলকনায় রোদ খেলা করছে
চারপাশে ঝলমলে দুপুর।
প্রকৃতি আজ তোমার রূপে সেজেছে
জলকনার পায়ে তোমার নুপুর।
------------------------
২৫.০৯.২০০৮ । ০০:০০
পৃথিবীর প্রতিটি ধুলিকনা
সেদিন আবাক বিস্ময়ে চেয়েছিল
সেই মহাক্ষনের দিকে!
যখন তুমি এসেছিলে পৃথিবীতে
দশ দিক আলোকিত করে!
তোমার আলোর ঝলকানিতে
চাঁদ সূর্য লজ্জা পেয়ে মুখ লুকায়
সেই আলোকিত ভোরে!
তোমার জোছনা ঝরে..
সেই আলোতে আমি আলোকিত
হোলাম ৪ মাস পরে!
তোমার জন্মক্ষণকে শ্রদ্ধা জানালাম
মাথা নত করে।
------------------------
২৩.০৯.২০০৮ । ২১:৪৮
স্বপ্ন মেলে ডালপালা
শুধু তুই কাছে নাই তাই বেকুলতা,
কল্পনায় তোকে জড়িয়ে থাকি
যেমন পাতায় ডালে স্বর্ণলতা!
------------------------
২২.০৯.২০০৮ । ০১:০৫
তোর লাগি শুধু মন কাঁদে হাই
ছুটে গেলে দেখি তুই কাছে নাই!
তোরে ছাড়া আমি বাঁচব কোথাই?
৩ হাজার ফিট বড় দুর মনেহয়!
একবার ছুটে আয়, কাছে আয়।
------------------------
২২.০৯.২০০৮ । ০০:৩৪
৩ হাজার ফিট দুরে থেকেও
তোকে আমি ছুঁয়ে ফেলতে পারি!
মন আমি ঠিক ছুঁয়ে ফেলি
ভেঙ্গে দেয়াল, পাথর, ঘরবাড়ি।
------------------------
২১.০৯.২০০৮ । ০০:২৬
আমার মনের মেঘ
তোর মনে উড়ে বৃষ্টি ঝরায়,
তোর বৃষ্টির জল গড়িয়ে এসে
আমার মনকে শুদ্ধ করায়,
সূর্য তোকে দেখায় বোলে
বুক ফুলিয়ে করলো বড়াই,
বাতাস বলে ছুঁয়েছে তোকে
আমায় এসে টিটকারি দেয়!
------------------------
২১.০৯.২০০৮ । ০০:০৭
তোমার মনের শব্দ শুনতে
সদা জাগ্রত এই টেলিপ্যাথি,
একসাথে ফুল ফোটে রোজ
একসাথে ওড়ে প্রজাপতি।
------------------------
২১.০৯.২০০৮ । ২৩:৩২
আমরা যে কত হাঁটতে পারি
রাস্তার নাই ধারণা!
অবাক হয়ে গায়ে মাখে সে
আমাদের পদচারণা।
------------------------
২১.০৯.২০০৮ । ২৩:২৯
ভালোবাসি ভালোবাসি ।।
গুনগুন করে মৌমাছি মনে..
আমার বৌ কি সেই গান শুনে
রাখবে কি আমায় হৃদয় কোনে?
------------------------
২১.০৯.২০০৮ । ২৩:২০
তোমার নিটল সাদা হাতদুটো
মাত্র ৬ ইঞ্চি দুরে!
আমার হাতে বিদ্যুৎ খেলে
নিবিড় স্পর্শের সুরে!
------------------------
২০.০৯.২০০৮ । ১২:৫০
তোকে দেখিনা সেই কতদিন হয়!
একটু দেখব বলে কত অনুনয়!
ছুটে যেতে চাই তোর কাছে,
নয় অভিনয়।
একটু আদর দিই..?খুব লাগে ভয়!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment