Saturday, September 20, 2008

মুঠোফোন পদ্য - ১৬

১৭.০৯.২০০৮ । ০০:৫৯
নদীর পাড়ে দখিনের বাতাসে
বসে ছিলাম
তোমার ভেজা চোখে তাকিয়ে,
হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে যায়
দুজনকে।
চাঁদের তরল আলোয় ভিজে যায়
তুমি আমি।
আজ সব নোনা জল আলোর জলে
ধুয়ে যায় চোখ থেকে,
তোমার কোমল হাসিতে ম্লান হয়ে
চাঁদ লুকায় মেঘে,
আমার বাহুতে লুকিয়ে তুমি
জড়িয়ে থাকি প্রবল আবেগে।

-----------------------

১৬.০৯.২০০৮ । ১৯:৪০
CAD এ বসে করি zoom
তাই সন্ধ্যায় লাগে ঘুম।
বসে থাকি আমি অপেক্ষায়,
যেন এবেলা তোর দেখা পাই।

-----------------------

১৫.০৯.২০০৮ । ২১:৫৩
আমার চোখেতে আজ
তোমার ছবি
তোমার চোখে কি আজ
মুঠোফোন কবি?
আমার আকাশে আজ মেঘ
তোমার আকাশে কি তারা?
প্রেমের বাতাসে আজ বেগ,
মনের নৌকাটা পাল ছাড়া!

-----------------------

১৫.০৯.২০০৮ । ২১:৪০
যখন মুঠোফোনে বাজে তোমার কন্ঠ
রাতের এই প্রবল ঝড়ে
ধুলোর মত উড়ে যায় সব দুঃক্ষ।
আঁধারে আমার উৎসবের উপলক্ষ্য!

-----------------------

১৪.০৯.২০০৮ । ০১:২২
আজ গেছিলাম বকুল তলায়
ফুল কুড়েতে,
তোর জন্য গাঁথবো মালা
সাঁঝ বেলাতে।
বাঁধবো তোর ওই বাচ্চা চুলের
ছোট্টো খোঁপায়,
দেখবো কবে দুচোখ ভোরে,
মনটা হাঁপায়।

------------------------

১৩.০৯.২০০৮ । ০০:১০
জোছনা মাখা বাতাস কোথাই!
এই শহরে ঘোরে শুধু ফ্যান।
কারেন্ট গেলে উড়ে পালাতো
লাল জামা পরা সুপারম্যান!

-------------------------

১২.০৯.২০০৮ । ২৩:৩৩
অনেকদিন পর পৃথিবী জোছনা ভালোবাসে
তাই আকাশে চাঁদ আজ প্রাণখুলে হাসে!
দেখ বারান্দা থেকে ওই বুঝি জোছনা মাখা
বাতাস ছুটে তোমাকে ছুঁতে আসে..!

---------------------------

১০.০৯.২০০৮ । ২২:৩৭
ফিরে ফিরে আসে সেই শব্দ
সেই গন্ধ বাতাসে..
বাতায়ন পাশে আমার দীর্ঘশ্বাসে
তোমার চুল ওড়ে এলোমেলো হয়ে,
আমি আকুল চোখে তাকিয়ে থাকি
তোমার শীতল মুখের দিকে,
সেই শীতলতায় দীর্ঘশ্বাসের বাশ্পোগুলো
আমার চোখের কোনায় জল হয়ে
গড়িয়ে পড়ার অপেক্ষায় থাকে,
তুমি একবার ফিরে চাইলে
অমনি সে ধীরে ধীরে গড়িয়ে পড়ে!
এইবার ছুঁয়ে দাও গালে,
জলকনারা যেন মাটিতে না পড়ে!

-----------------------

০৮.০৯.২০০৮ । ২৩:২৪
একটা ছোট মিষ্টি কথা
বলবি আমায় কানে কানে?
বলনা একবার “ভালোবাসি”
চেয়ে আছি তোর চোখের পানে...।

No comments: