Saturday, September 27, 2008

মুঠোফোন পদ্য - ১৭

২৬.০৯.২০০৮ । ১৩:৩৪
স্বচ্ছ জলকনায় রোদ খেলা করছে
চারপাশে ঝলমলে দুপুর।
প্রকৃতি আজ তোমার রূপে সেজেছে
জলকনার পায়ে তোমার নুপুর।

------------------------

২৫.০৯.২০০৮ । ০০:০০
পৃথিবীর প্রতিটি ধুলিকনা
সেদিন আবাক বিস্ময়ে চেয়েছিল
সেই মহাক্ষনের দিকে!
যখন তুমি এসেছিলে পৃথিবীতে
দশ দিক আলোকিত করে!
তোমার আলোর ঝলকানিতে
চাঁদ সূর্য লজ্জা পেয়ে মুখ লুকায়
সেই আলোকিত ভোরে!
তোমার জোছনা ঝরে..
সেই আলোতে আমি আলোকিত
হোলাম ৪ মাস পরে!
তোমার জন্মক্ষণকে শ্রদ্ধা জানালাম
মাথা নত করে।

------------------------

২৩.০৯.২০০৮ । ২১:৪৮
স্বপ্ন মেলে ডালপালা
শুধু তুই কাছে নাই তাই বেকুলতা,
কল্পনায় তোকে জড়িয়ে থাকি
যেমন পাতায় ডালে স্বর্ণলতা!

------------------------


২২.০৯.২০০৮ । ০১:০৫
তোর লাগি শুধু মন কাঁদে হাই
ছুটে গেলে দেখি তুই কাছে নাই!
তোরে ছাড়া আমি বাঁচব কোথাই?
৩ হাজার ফিট বড় দুর মনেহয়!
একবার ছুটে আয়, কাছে আয়।

------------------------


২২.০৯.২০০৮ । ০০:৩৪
৩ হাজার ফিট দুরে থেকেও
তোকে আমি ছুঁয়ে ফেলতে পারি!
মন আমি ঠিক ছুঁয়ে ফেলি
ভেঙ্গে দেয়াল, পাথর, ঘরবাড়ি।

------------------------


২১.০৯.২০০৮ । ০০:২৬
আমার মনের মেঘ
তোর মনে উড়ে বৃষ্টি ঝরায়,
তোর বৃষ্টির জল গড়িয়ে এসে
আমার মনকে শুদ্ধ করায়,
সূর্য তোকে দেখায় বোলে
বুক ফুলিয়ে করলো বড়াই,
বাতাস বলে ছুঁয়েছে তোকে
আমায় এসে টিটকারি দেয়!

------------------------

২১.০৯.২০০৮ । ০০:০৭
তোমার মনের শব্দ শুনতে
সদা জাগ্রত এই টেলিপ্যাথি,
একসাথে ফুল ফোটে রোজ
একসাথে ওড়ে প্রজাপতি।

------------------------

২১.০৯.২০০৮ । ২৩:৩২
আমরা যে কত হাঁটতে পারি
রাস্তার নাই ধারণা!
অবাক হয়ে গায়ে মাখে সে
আমাদের পদচারণা।
------------------------

২১.০৯.২০০৮ । ২৩:২৯
ভালোবাসি ভালোবাসি ।।
গুনগুন করে মৌমাছি মনে..
আমার বৌ কি সেই গান শুনে
রাখবে কি আমায় হৃদয় কোনে?

------------------------

২১.০৯.২০০৮ । ২৩:২০
তোমার নিটল সাদা হাতদুটো
মাত্র ৬ ইঞ্চি দুরে!
আমার হাতে বিদ্যুৎ খেলে
নিবিড় স্পর্শের সুরে!

------------------------

২০.০৯.২০০৮ । ১২:৫০
তোকে দেখিনা সেই কতদিন হয়!
একটু দেখব বলে কত অনুনয়!
ছুটে যেতে চাই তোর কাছে,
নয় অভিনয়।
একটু আদর দিই..?খুব লাগে ভয়!

Saturday, September 20, 2008

মুঠোফোন পদ্য - ১৬

১৭.০৯.২০০৮ । ০০:৫৯
নদীর পাড়ে দখিনের বাতাসে
বসে ছিলাম
তোমার ভেজা চোখে তাকিয়ে,
হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে যায়
দুজনকে।
চাঁদের তরল আলোয় ভিজে যায়
তুমি আমি।
আজ সব নোনা জল আলোর জলে
ধুয়ে যায় চোখ থেকে,
তোমার কোমল হাসিতে ম্লান হয়ে
চাঁদ লুকায় মেঘে,
আমার বাহুতে লুকিয়ে তুমি
জড়িয়ে থাকি প্রবল আবেগে।

-----------------------

১৬.০৯.২০০৮ । ১৯:৪০
CAD এ বসে করি zoom
তাই সন্ধ্যায় লাগে ঘুম।
বসে থাকি আমি অপেক্ষায়,
যেন এবেলা তোর দেখা পাই।

-----------------------

১৫.০৯.২০০৮ । ২১:৫৩
আমার চোখেতে আজ
তোমার ছবি
তোমার চোখে কি আজ
মুঠোফোন কবি?
আমার আকাশে আজ মেঘ
তোমার আকাশে কি তারা?
প্রেমের বাতাসে আজ বেগ,
মনের নৌকাটা পাল ছাড়া!

-----------------------

১৫.০৯.২০০৮ । ২১:৪০
যখন মুঠোফোনে বাজে তোমার কন্ঠ
রাতের এই প্রবল ঝড়ে
ধুলোর মত উড়ে যায় সব দুঃক্ষ।
আঁধারে আমার উৎসবের উপলক্ষ্য!

-----------------------

১৪.০৯.২০০৮ । ০১:২২
আজ গেছিলাম বকুল তলায়
ফুল কুড়েতে,
তোর জন্য গাঁথবো মালা
সাঁঝ বেলাতে।
বাঁধবো তোর ওই বাচ্চা চুলের
ছোট্টো খোঁপায়,
দেখবো কবে দুচোখ ভোরে,
মনটা হাঁপায়।

------------------------

১৩.০৯.২০০৮ । ০০:১০
জোছনা মাখা বাতাস কোথাই!
এই শহরে ঘোরে শুধু ফ্যান।
কারেন্ট গেলে উড়ে পালাতো
লাল জামা পরা সুপারম্যান!

-------------------------

১২.০৯.২০০৮ । ২৩:৩৩
অনেকদিন পর পৃথিবী জোছনা ভালোবাসে
তাই আকাশে চাঁদ আজ প্রাণখুলে হাসে!
দেখ বারান্দা থেকে ওই বুঝি জোছনা মাখা
বাতাস ছুটে তোমাকে ছুঁতে আসে..!

---------------------------

১০.০৯.২০০৮ । ২২:৩৭
ফিরে ফিরে আসে সেই শব্দ
সেই গন্ধ বাতাসে..
বাতায়ন পাশে আমার দীর্ঘশ্বাসে
তোমার চুল ওড়ে এলোমেলো হয়ে,
আমি আকুল চোখে তাকিয়ে থাকি
তোমার শীতল মুখের দিকে,
সেই শীতলতায় দীর্ঘশ্বাসের বাশ্পোগুলো
আমার চোখের কোনায় জল হয়ে
গড়িয়ে পড়ার অপেক্ষায় থাকে,
তুমি একবার ফিরে চাইলে
অমনি সে ধীরে ধীরে গড়িয়ে পড়ে!
এইবার ছুঁয়ে দাও গালে,
জলকনারা যেন মাটিতে না পড়ে!

-----------------------

০৮.০৯.২০০৮ । ২৩:২৪
একটা ছোট মিষ্টি কথা
বলবি আমায় কানে কানে?
বলনা একবার “ভালোবাসি”
চেয়ে আছি তোর চোখের পানে...।

Friday, September 5, 2008

মুঠোফোন পদ্য - ১৫

০৬.০৯.২০০৮ । ০০:৪৫
আমি গাছের মগডালে বসে
মিষ্টি লিচু ঝাঁকিয়ে পাড়ি
কুড়িয়ে কুড়িয়ে আঁচল ভরিয়ে
সেই রসে তোর ভিজল শাড়ি।
আমি বৈঠা হাতে নৌকা নিয়ে
মাঝ নদীতে গানটা ধরি,
তুই বসে ছৈ-এর মাঝে
তাকিয়ে থাকিস আকাশ পানে,
সাদা গাঙচিল আর রঙিন ঘুড়ি!
চলতে চলতে সুদুর দ্বীপে,
ঝরণা পাড়ের শাপলা তুলি,
উড়তে থাকে আকাশ জুড়ে
ভালোবাসার সেই স্বপ্নগুলি।


০৫.০৯.২০০৮ । ১২:৪২
চারপাশে এতকিছু ঘটে
তবুও সব শুন্য লাগে!
ড্রইং খাতা ছুঁড়ে ফেলে
তোমায় দেখার ইচ্ছা জাগে!


০৫.০৯.২০০৮ । ০০:২৩
রাস্তা পাশের চেনা গগন শিরিশ
আমায় শুধায়, বলতে পারিস..
তোদের এবেলা অনেক কাজ?
সারাবেলা তোরা কী করিস?
শোন্ সকল কিছু অর্থহীন আজ
যদি ভালোবাসা না পেয়ে মরিস!


০৫.০৯.২০০৮ । ০০:১৪
আজি এই আঁধারো নিশিথ রাতে
ভেজা চোখে ঘন ঘোর বর্ষাতে
মনেহয় বেড়াই পথে তোর সাথে..
হলুদ আলোয় কালো রাস্তাতে,
আমি তুই হাত ধরে একসাথে..।


০৪.০৯.২০০৮ । ২৩:৫৮
যাও মেসেজ বলো তারে
সে যেন লাঞ্চে আসতে পারে
চোখ জ্বলে যায় দেখবো তারে
মন উড়ে যায় উদাস হয়ে..!


০৩.০৯.২০০৮ । ২১:২৯
প্রেম ঝড়ে অকুল পাথারে
ডুবি আমি ডুবি রে...
ফুটো আমার ডিঙ্গির তলাতে!
খুঁজি আমি খুঁজি তোরে,
প্রবল ঢেওয়ে ডুব সাঁতারে,
হাসিমুখে ডুবি আমি
তোর বুকের সাগরে..।


০৩.০৯.২০০৮ । ০০:৩৯
ঘুম চোখে আমার প্রার্থণা তুমি
তোমার আকাশে উড়াই
নক্ষত্র ঘুড়ি,
স্বপ্নে এসো সারারাত জুড়ি,
তোমায় ছুঁয়ে ঘন গল্প করি।


০২.০৯.২০০৮ । ০১:৩৪
Erase the four months
From your age!
Make my model on yo base!
Its me there our kids’ dad,
Don’t deny me,
Don’t make me sad...


৩১.০৮.২০০৮ । ২৩:৪৮
মাথার মাঝে একটুকরো মেঘ,
মাঝে মাঝে বৃষ্টি ঝারায়।
‌একা আমি তোমার পানে
হাতটা বাড়াই...
একটু ধরো, ছুঁয়ে বলো
তুমি ভালোবাসবে আমায়..?


৩১.০৮.২০০৮ । ২৩:৩২
ধুলো পড়া ঘাসগুলো
আবার সবুজ হয়, শিশির কণার স্নেহে।
আমি আর তুই সেই ঘাসে শুই
ভালোবাসার জলকনা মাখি সারাদেহে।


৩১.০৮.২০০৮ । ০০:০৬
Don’t know
Whether you ever realized,
You ever thought of the
Ground beneath us! –
Is nothing but the crystallized
Water of my cry for love
That unpretentious.


৩০.০৮.২০০৮ । ২৩:৪৪
হঠাৎ হাওয়ায় কয়েকটা পৃষ্ঠা উড়ে
বন্ধ হওয়া বইটা একটু খুলে,
সেথাই পাতায় পাতায় তোমার ছবি
আর পাগল আমি মুঠোফোন কবি!


২৮.০৮.২০০৮ । ২২:২৫
সাগর পাড়ে আমাদের সেই দ্বীপ
নোনা জলোচ্ছ্বাসে ভেসে যায়।
একবুক কষ্ট আমি নিয়ে ডুবে যাই
শুধু নোনা জল, তুমি নাই!
আমি খড়কুটোর মত ডুবি
তোমাকে মনেপড়ে খুবই...
চিৎকার কোরে তোমায় খুজে যাই,
নিভে যায় ঘরের জ্বালানো প্রদীপ!


২৭.০৮.২০০৮ । ০০:০৮
Me, synthesizes those memories...
Those shaking breathtaking moments,
Me, recalls those blows of breeze
With your smell and humorous comments!
Its me, who waits for the second,
That passes through thundering pulses
In us with the violent current!


২৬.০৮.২০০৮ । ২৩:২৪
মাঝে মাঝে মনে হয়
গলির মোড়ে দাঁড়িয়ে থাকি
তোমার অপেক্ষায়।
একটু একটু ভয় পাই..!
হারিয়ে ফেলি যদি
'উদ্ধার' না কর আমায়!


২৬.০৮.২০০৮ । ২১:৫৩
তোকে দেখি দুচোখ ভোরে
হারিয়ে যায় আমি অন্য গ্রহে,
ডুব দিই আমি স্বপ্ন সাগরে
ভুলে যাই কফি ঠান্ডা হচ্ছে
'বেঙ্গল ক্যাফে' তে...!


২৬.০৮.২০০৮ । ২১:৪২
আমি শুধু ভাবি,
আকাশ পাতাল ভাবি, তোমাকে নিয়ে,
কল্পনায় তোমার
মুখটা আঁকি নোনা জলরং দিয়ে।


২৫.০৮.২০০৮ । ১৭:৫৩
তোমার চোখে তাকিয়ে
আমি পৃথিবী ভুলে যাই
একচোখে তোমাকে দেখি
আর আরেক চোখে ঘুশি খাই!


২৪.০৮.২০০৮ । ২৩:৪৭
The streets are waiting,
Waiting for us to touch them...
Trees are praying, let them
Love forever.. let attach them


২৪.০৮.২০০৮ । ২৩:৩৯
পথের ধারের
সবকটা সোডিয়াম বাতিকে বলে দিব
নীল আমাদের প্রিয়,
ওদের বলবো হলুদ আলোতে
ভালোবাসা মিশিয়ে সব নীল করে দিও!
আমরা হাঁটব তো..
আড় চোখে তাকিও!

২৪.০৮.২০০৮ । ২২:২৪
এক অপার্থিব বন্ধনে
আমরা জড়িয়ে আছি।
সকল কাজে,সন্ধ্যা সাঁঝে
তুমি আমি মিশে আছি,
আমার যা কিছু
তার সবকিছুর মাঝে তুমি আছো।
তুমি বাঁচো শান্তিতে
আমি আছি
তোমার দিনলিপির কাব্যের
সকল পংক্তিতে।


২৪.০৮.২০০৮ । ০০:০১
আমরা ধীর পদক্ষেপে হাঁটি,
পায়ে পায়ে একই কাদামাটি..

বাতাসে উড়ে আসে
তোমার চুল
তার মাঝে গুঁজে দিই
হলুদ বনফুল


২৩.০৮.২০০৮ । ২৩:৩৪
ভাল্লাগেনা বোরিং বসে অঙ্ক শিখি,
ইচ্ছে করে নোটপত্র সব ফেলে দিই
খাতায় শুধু তোমার জন্য পদ্য লিখি!


২২.০৮.২০০৮ । ২৩:৩৬
শতবর্ষ পুরোন এক রাজবাড়ির উঠোনে
আমি গত জন্মের অশরীরি শব্দ শুনি!
আমি রাজা হয়ে প্রজার খাজনা গুনি,
দুর থেকে শোনা যায় নুপুরের রিনিঝিনি,
দোর খুলে আমায় দেখো তুমি মহারাণী!
উঠোনে তলোয়ার চালায় যুবরাজ প্রত্যয়,
আমি এসে বলি তলোয়ারবজি আর নয়,
শুধু ভালোবাসতে শেখো, মন কর জয়,
জয় কর লোকালয়, সমূদ্র, ক্রমাগত..
ভালোবাসতে শেখো তোমার মায়ের মত!