১৬.০৮.২০০৮ । ২৩:০৮
প্রার্থণা করি দৃঢ় প্রত্যয়
অটুট প্রতিশ্রুতিতে, শান্তির প্রত্যাশায়।
প্রার্থণা করি নিখাদ ভালোবাসায়
ভবিষ্যতের তরে
যেন সুবাতাস বয় চিরকাল
আমাদের ঘরে।
--------------------
১৬.০৮.২০০৮ । ১৯:০৪
নষ্ট পৃথিবীর বিস্মরণে দেহ বন্দি।
হাতে পায়ে লোহার শিকল।
তবু মন বাঁধে স্বপ্নের সাথে সন্ধি,
মুক্ত আমি তোমায় ভাবি
চুরি করে মুহূর্ত সকল..।
--------------------
১৫.০৮.২০০৮ । ২৩:৫৭
আজ রাতে দুইটা পাখি
ঘরে ফেরে ক্লান্ত হয়ে
ময়ূর বলে,
তুই ঘুমা শান্ত হয়ে,
আমি থাকি পাহারা হয়ে।
ঝড় এলে শক্ত করে
আগলে রাখব ডানা দিয়ে।
--------------------
১৫.০৮.২০০৮ । ১৯:৩৭
দেয়াল জুড়ে স্বচ্ছ জানালা দিয়ে
নীল পানি দেখা যায়,
তার মাঝে দুটো লাল মাছ
সাঁতরে বেড়ায় (আমাদের মত!)।
তুমি বসে জানালা পাশে,
দক্ষিনা হাওয়ায় খোলা চুল ওড়ে,
আমি রং তুলি হাতে
তোমার ছবি আঁকি প্রবল আগ্রহে,
প্রত্যাশা ছুটে এসে
তোমার আঁচল টেনে বলে,
দেখ, বাবার চোখ ভিজে যায় জলে
ভালোবাসায়, আনন্দে..।
--------------------
১৪.০৮.২০০৮ । ২৩:৪১
একবার তাকাও না আমার দিকে
হাতটা ধর এই চোখে তাকিয়ে,
একটু হাসো না ঘর আলো কোরে,
আমি গাল ফুলিয়ে বসে কখন থেকে!
--------------------
১৪.০৮.২০০৮ । ২৩:২৬
আমি আলোর পেছনে ছুটি,
কারন আমি তো ছাঁয়ার মত
তোমার পাশে থাকতে চাই।
ইচ্ছা করে, আমি হই
তোমার কানের দুল দুটি,
কারন আমি সারাক্ষন
তোমায় ছুঁয়ে থাকতে চাই।
---------------------
১৪.০৮.২০০৮ । ১৯:৩০
এই পথে চলতে বড় ক্লান্ত লাগে,
ভালোলাগেনা আর, দৌড়াতে সবার আগে,
শুধু ভালোলাগে উড়তে আমার..
তোমার গন্ধমাখা ফুলবাগে!
----------------------
১৪.০৮.২০০৮ । ০০:২৮
এই তো আমি এসেছি,
প্রবল ভালোবাসায় তোমায় ছুয়েছি,
দেখি একটু চোখ বুঁজ তো
নোনাজলটুকু মুছে দিই
আমি আছি, আমি আছি সারাক্ষন
সয়নে, স্বপনে ছুয়ে তোমার মন।
----------------------
১৩.০৮.২০০৮ । ২৩:১০
এই কালে যখন ঘরে ফিরি
মনেহয় যদি একটু আগে যেতে পারি..!
ঠিক যেন তুমি বসে আছো ঘরে
আমার অপেক্ষায় চোখ লাল কোরে!
আমি দরজা খুলেই তোমায় আঁকড়ে ধরি।
-----------------------
১৩.০৮.২০০৮ । ০২:২০
বন্দনা করি তোমায়, বন্দনা করি
হে চিরচেনা...
তোমার তরেই বেঁচে আছি আমি,
আমাকে তাড়িয়ে দিওনা...।
মিনতি করে বাড়িয়েছি হাত
একবার শক্ত করে ধর না...।
------------------------
১২.০৮.২০০৮ । ২১:১৫
তোর জন্য বসে আছি,
বসে বসে পাতা গুনি...
কখন আমি দেখব তোরে,
ফুল ফোটানো উজল ভরে?
কল্পনাতে
তোর হাসির ওই শব্দ শুনি!
-------------------------
১২.০৮.২০০৮ । ২০:০১
লেকের পাড় ধরে যখন হাঁটি
ডিজাইন নিয়ে ভাবি,
আর চোখে দেখি জল মাটি..
তার মাঝেও অস্থির মন,
করে স্বপ্নে বিচরণ..
আমাদের ঘর, শুভ্র চাদর
আর ঘটি বাটি....।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment