১২.০৮.২০০৮ । ০১:০৬
তুমি ফুল বলেই অহংকার তোমাকে মানায়
রং, গন্ধ আর মধুতে ভরা কানায় কানায়।
আর আমি ভ্রমর বলেই ভর করে ডানায়
গুন গুন করে বলি ভালোবাসি তোমায়...
--------------------
১১.০৮.২০০৮ । ২৩:৩২
মনে রেখো আমি এসেছিলাম,
আমি এসেছিলাম..
বসন্তে, বাগানে ভ্রমর হয়ে।
তুমি ফুল হয়ে অহংকারে
ছুঁতে দাওনি আমাকে...।
আমি বিদ্রহী, আমি অভিমানী,
আমি চিরচেনা ঝড়
তোমার বাতাসে!
আমি সেই ঝড়, নিয়ে সেই
ভালোবাসা অমর
তোমায় নিয়ে যাই উড়িয়ে।
উথাল পাথাল তোমার
বুকের সাগর,
চেতনায় দেখ ‘আমি’ বিভর
সব বাধা দেই পুড়িয়ে।
তোমার আমার চেতনা
মিলে মিশে একাকার,
আমরা দুজন জড়িয়ে থাকি
সারাবেলা পরপার...।
------------------------
১১.০৮.২০০৮ । ২২:৪৫
ছোট্টবেলা একটা পাখি
গড়েছিলাম মাটি দিয়ে।
সেই নিষ্ঠায় ছোট্ট এ-ঘর
গড়ব আমি তোকে নিয়ে।
মাটির পাখি সুখ-পাখি হয়ে
উড়বে দেখিস গান শুনিয়ে..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment