২১.০৮.২০০৮ । ২৩:৪৭
ড্রয়িং টেবিলে বসে কেটে গেল সারাবেলা,
রেখায় ছবিতে ডুবে সময়ের অবহেলা।
পেন্সিল হাতে তোর কথা ভাবি একেলা।
আমি হই প্যরালালবার
তুই হোস ট্রেসিংএ কালো রেখার খেলা!
---------------------
২০.০৮.২০০৮ । ২৩:৩৬
ঘরে ফিরে লাল চাদরে জড়ানো
তোমার মধুমাখা হাসির ছবিটা দেখি,
ঠিক যেন তুমি,
আদরের পাল উড়ানো, বধু বেশে!
একটু ছুঁয়ে ফেলি?
---------------------
২০.০৮.২০০৮ । ২৩:২১
আমার চারপাশের বাতাসে
এখনো তোমার গন্ধ,
তোমায় ছোঁয়ার কল্পনায়, আবেশে
এখনো আমি অন্ধ।
আমার সব চিন্তার সাথে
সারাবেলা তোমার সম্মন্ধ।
একটু ছুঁয়ে যাও,
শোনাও তোমার কথার ছন্দ..
তোমাকে কাছে না পেলে
আমি স্তব্ধ
আমার নিশ্বাস, আমার চেতনা
আজ বন্ধ।
---------------------
২১.০৮.২০০৮ । ২৩:১৪
চোখের পলক পড়তে নিলেই আটকে ফেলি!
তোমায় দেখব বলে সারাবেলা চোখ মেলি!
---------------------
২০.০৮.২০০৮ । ২৩:১২
তুমি কি সত্যিই আর ঘন্টি দিবা না?!
আমি কি আর শুনবো না
তোমার নাম লেখা শব্দে এই মুঠোফোন?
তুমি কি একবার দেখা দিবা না?!
আমি কি আর দেখবো না
তোমার চোখের মাঝে পথ হরানোর আয়োজন?
---------------------
১৯.০৮.২০০৮ । ০৪:১১
তোমার সাথে কথা বলার জন্যই
বেঁচে আছি এখনো।
তোমায় কাছে না পেলে সব অর্থহীন,
অসার, শুন্য..।
ভুল বুঝোনা আমায়, ক্ষমা কর,
যেওনা দুরে, একটু ছুঁয়ে থাকো।
---------------------
১৮.০৮.২০০৮ । ২৩:৩০
তোর জন্য দাঁড়িয়ে থাকি দক্ষিনের বারান্দায়,
গ্রিল ধরে তাকিয়ে থাকি আকাশে, নিরবতায়।
চাঁদ খুঁজি, খুঁজি তোকে, অশান্ত ব্যকুলতায়!
একটু আলো দে না.. সুখের প্রদিপ জ্বালায়!
---------------------
১৮.০৮.২০০৮ । ২০:৫১
এক অন্ধকার গুহার পাথুরে দেয়ালে
আমি মাথা ঠুকে মরি।
প্রতিটা নিশ্বাসে চিৎকার করে আমি
তোমার নাম পড়ি।
একবার এসো না তুমি আলো হয়ে,
চলো নতুন সভ্যতা গড়ি..!
---------------------
১৮.০৮.২০০৮ । ২০:২৭
Its me, its me in the air,
Inside you the burning flare,
Its me for you forever,
I possibly be....
You can not escape
Because you love me.
---------------------
১৮.০৮.২০০৮ । ১৬:২৩
তোমার শীতল কন্ঠ আমাকে দিশেহারা করে,
তোমাকে হারাবার ভয় আমাকে কাঁদায়
সূর্য ডোবানো ভোরে।
তোমার কন্ঠ, তোমার হাসি, আমাকে বাঁচিয়ে রাখে
তুমি মিশে আছো প্রতিটা নিশ্বাসে,
তুমি আছো তাই এখনো বেঁচে আছি,
ছুঁয়ে আছি তোমাকে।
আমি আছি তোমার পাশে, নিশ্বাসে, অটুট বিশ্বাসে।
---------------------
১৭.০৮.২০০৮ । ২৩:২৩
আমি এখনো ভেসে বেড়াই শুন্যতায়,
নিঃশ্ব চোখে, অভিমানে, চেয়ে থাকি ব্যকুলতায়।
তুমি কি আমার হবে কখনো?
ধরবে আমার হাত? আলোক উজ্জল নীলিমায়?
---------------------
১৭.০৮.২০০৮ । ২২:০২
তোমার সাথে ঘোটে চলে অদ্ভুত টেলিপ্যাথি!
মুহূর্তগুলো মিলে যায় যখন কল্পনার রাস্তায় হাঁটি।
তোমায় জানিয়ে দেয় এক অদৃশ্য বিজলি
আমি কখন মনে মনে তোমার কথা ভাবি!
Friday, August 22, 2008
Sunday, August 17, 2008
মুঠোফোন পদ্য - ১৩
১৬.০৮.২০০৮ । ২৩:০৮
প্রার্থণা করি দৃঢ় প্রত্যয়
অটুট প্রতিশ্রুতিতে, শান্তির প্রত্যাশায়।
প্রার্থণা করি নিখাদ ভালোবাসায়
ভবিষ্যতের তরে
যেন সুবাতাস বয় চিরকাল
আমাদের ঘরে।
--------------------
১৬.০৮.২০০৮ । ১৯:০৪
নষ্ট পৃথিবীর বিস্মরণে দেহ বন্দি।
হাতে পায়ে লোহার শিকল।
তবু মন বাঁধে স্বপ্নের সাথে সন্ধি,
মুক্ত আমি তোমায় ভাবি
চুরি করে মুহূর্ত সকল..।
--------------------
১৫.০৮.২০০৮ । ২৩:৫৭
আজ রাতে দুইটা পাখি
ঘরে ফেরে ক্লান্ত হয়ে
ময়ূর বলে,
তুই ঘুমা শান্ত হয়ে,
আমি থাকি পাহারা হয়ে।
ঝড় এলে শক্ত করে
আগলে রাখব ডানা দিয়ে।
--------------------
১৫.০৮.২০০৮ । ১৯:৩৭
দেয়াল জুড়ে স্বচ্ছ জানালা দিয়ে
নীল পানি দেখা যায়,
তার মাঝে দুটো লাল মাছ
সাঁতরে বেড়ায় (আমাদের মত!)।
তুমি বসে জানালা পাশে,
দক্ষিনা হাওয়ায় খোলা চুল ওড়ে,
আমি রং তুলি হাতে
তোমার ছবি আঁকি প্রবল আগ্রহে,
প্রত্যাশা ছুটে এসে
তোমার আঁচল টেনে বলে,
দেখ, বাবার চোখ ভিজে যায় জলে
ভালোবাসায়, আনন্দে..।
--------------------
১৪.০৮.২০০৮ । ২৩:৪১
একবার তাকাও না আমার দিকে
হাতটা ধর এই চোখে তাকিয়ে,
একটু হাসো না ঘর আলো কোরে,
আমি গাল ফুলিয়ে বসে কখন থেকে!
--------------------
১৪.০৮.২০০৮ । ২৩:২৬
আমি আলোর পেছনে ছুটি,
কারন আমি তো ছাঁয়ার মত
তোমার পাশে থাকতে চাই।
ইচ্ছা করে, আমি হই
তোমার কানের দুল দুটি,
কারন আমি সারাক্ষন
তোমায় ছুঁয়ে থাকতে চাই।
---------------------
১৪.০৮.২০০৮ । ১৯:৩০
এই পথে চলতে বড় ক্লান্ত লাগে,
ভালোলাগেনা আর, দৌড়াতে সবার আগে,
শুধু ভালোলাগে উড়তে আমার..
তোমার গন্ধমাখা ফুলবাগে!
----------------------
১৪.০৮.২০০৮ । ০০:২৮
এই তো আমি এসেছি,
প্রবল ভালোবাসায় তোমায় ছুয়েছি,
দেখি একটু চোখ বুঁজ তো
নোনাজলটুকু মুছে দিই
আমি আছি, আমি আছি সারাক্ষন
সয়নে, স্বপনে ছুয়ে তোমার মন।
----------------------
১৩.০৮.২০০৮ । ২৩:১০
এই কালে যখন ঘরে ফিরি
মনেহয় যদি একটু আগে যেতে পারি..!
ঠিক যেন তুমি বসে আছো ঘরে
আমার অপেক্ষায় চোখ লাল কোরে!
আমি দরজা খুলেই তোমায় আঁকড়ে ধরি।
-----------------------
১৩.০৮.২০০৮ । ০২:২০
বন্দনা করি তোমায়, বন্দনা করি
হে চিরচেনা...
তোমার তরেই বেঁচে আছি আমি,
আমাকে তাড়িয়ে দিওনা...।
মিনতি করে বাড়িয়েছি হাত
একবার শক্ত করে ধর না...।
------------------------
১২.০৮.২০০৮ । ২১:১৫
তোর জন্য বসে আছি,
বসে বসে পাতা গুনি...
কখন আমি দেখব তোরে,
ফুল ফোটানো উজল ভরে?
কল্পনাতে
তোর হাসির ওই শব্দ শুনি!
-------------------------
১২.০৮.২০০৮ । ২০:০১
লেকের পাড় ধরে যখন হাঁটি
ডিজাইন নিয়ে ভাবি,
আর চোখে দেখি জল মাটি..
তার মাঝেও অস্থির মন,
করে স্বপ্নে বিচরণ..
আমাদের ঘর, শুভ্র চাদর
আর ঘটি বাটি....।
প্রার্থণা করি দৃঢ় প্রত্যয়
অটুট প্রতিশ্রুতিতে, শান্তির প্রত্যাশায়।
প্রার্থণা করি নিখাদ ভালোবাসায়
ভবিষ্যতের তরে
যেন সুবাতাস বয় চিরকাল
আমাদের ঘরে।
--------------------
১৬.০৮.২০০৮ । ১৯:০৪
নষ্ট পৃথিবীর বিস্মরণে দেহ বন্দি।
হাতে পায়ে লোহার শিকল।
তবু মন বাঁধে স্বপ্নের সাথে সন্ধি,
মুক্ত আমি তোমায় ভাবি
চুরি করে মুহূর্ত সকল..।
--------------------
১৫.০৮.২০০৮ । ২৩:৫৭
আজ রাতে দুইটা পাখি
ঘরে ফেরে ক্লান্ত হয়ে
ময়ূর বলে,
তুই ঘুমা শান্ত হয়ে,
আমি থাকি পাহারা হয়ে।
ঝড় এলে শক্ত করে
আগলে রাখব ডানা দিয়ে।
--------------------
১৫.০৮.২০০৮ । ১৯:৩৭
দেয়াল জুড়ে স্বচ্ছ জানালা দিয়ে
নীল পানি দেখা যায়,
তার মাঝে দুটো লাল মাছ
সাঁতরে বেড়ায় (আমাদের মত!)।
তুমি বসে জানালা পাশে,
দক্ষিনা হাওয়ায় খোলা চুল ওড়ে,
আমি রং তুলি হাতে
তোমার ছবি আঁকি প্রবল আগ্রহে,
প্রত্যাশা ছুটে এসে
তোমার আঁচল টেনে বলে,
দেখ, বাবার চোখ ভিজে যায় জলে
ভালোবাসায়, আনন্দে..।
--------------------
১৪.০৮.২০০৮ । ২৩:৪১
একবার তাকাও না আমার দিকে
হাতটা ধর এই চোখে তাকিয়ে,
একটু হাসো না ঘর আলো কোরে,
আমি গাল ফুলিয়ে বসে কখন থেকে!
--------------------
১৪.০৮.২০০৮ । ২৩:২৬
আমি আলোর পেছনে ছুটি,
কারন আমি তো ছাঁয়ার মত
তোমার পাশে থাকতে চাই।
ইচ্ছা করে, আমি হই
তোমার কানের দুল দুটি,
কারন আমি সারাক্ষন
তোমায় ছুঁয়ে থাকতে চাই।
---------------------
১৪.০৮.২০০৮ । ১৯:৩০
এই পথে চলতে বড় ক্লান্ত লাগে,
ভালোলাগেনা আর, দৌড়াতে সবার আগে,
শুধু ভালোলাগে উড়তে আমার..
তোমার গন্ধমাখা ফুলবাগে!
----------------------
১৪.০৮.২০০৮ । ০০:২৮
এই তো আমি এসেছি,
প্রবল ভালোবাসায় তোমায় ছুয়েছি,
দেখি একটু চোখ বুঁজ তো
নোনাজলটুকু মুছে দিই
আমি আছি, আমি আছি সারাক্ষন
সয়নে, স্বপনে ছুয়ে তোমার মন।
----------------------
১৩.০৮.২০০৮ । ২৩:১০
এই কালে যখন ঘরে ফিরি
মনেহয় যদি একটু আগে যেতে পারি..!
ঠিক যেন তুমি বসে আছো ঘরে
আমার অপেক্ষায় চোখ লাল কোরে!
আমি দরজা খুলেই তোমায় আঁকড়ে ধরি।
-----------------------
১৩.০৮.২০০৮ । ০২:২০
বন্দনা করি তোমায়, বন্দনা করি
হে চিরচেনা...
তোমার তরেই বেঁচে আছি আমি,
আমাকে তাড়িয়ে দিওনা...।
মিনতি করে বাড়িয়েছি হাত
একবার শক্ত করে ধর না...।
------------------------
১২.০৮.২০০৮ । ২১:১৫
তোর জন্য বসে আছি,
বসে বসে পাতা গুনি...
কখন আমি দেখব তোরে,
ফুল ফোটানো উজল ভরে?
কল্পনাতে
তোর হাসির ওই শব্দ শুনি!
-------------------------
১২.০৮.২০০৮ । ২০:০১
লেকের পাড় ধরে যখন হাঁটি
ডিজাইন নিয়ে ভাবি,
আর চোখে দেখি জল মাটি..
তার মাঝেও অস্থির মন,
করে স্বপ্নে বিচরণ..
আমাদের ঘর, শুভ্র চাদর
আর ঘটি বাটি....।
Tuesday, August 12, 2008
মুঠোফোন পদ্য - ১২
১২.০৮.২০০৮ । ০১:০৬
তুমি ফুল বলেই অহংকার তোমাকে মানায়
রং, গন্ধ আর মধুতে ভরা কানায় কানায়।
আর আমি ভ্রমর বলেই ভর করে ডানায়
গুন গুন করে বলি ভালোবাসি তোমায়...
--------------------
১১.০৮.২০০৮ । ২৩:৩২
মনে রেখো আমি এসেছিলাম,
আমি এসেছিলাম..
বসন্তে, বাগানে ভ্রমর হয়ে।
তুমি ফুল হয়ে অহংকারে
ছুঁতে দাওনি আমাকে...।
আমি বিদ্রহী, আমি অভিমানী,
আমি চিরচেনা ঝড়
তোমার বাতাসে!
আমি সেই ঝড়, নিয়ে সেই
ভালোবাসা অমর
তোমায় নিয়ে যাই উড়িয়ে।
উথাল পাথাল তোমার
বুকের সাগর,
চেতনায় দেখ ‘আমি’ বিভর
সব বাধা দেই পুড়িয়ে।
তোমার আমার চেতনা
মিলে মিশে একাকার,
আমরা দুজন জড়িয়ে থাকি
সারাবেলা পরপার...।
------------------------
১১.০৮.২০০৮ । ২২:৪৫
ছোট্টবেলা একটা পাখি
গড়েছিলাম মাটি দিয়ে।
সেই নিষ্ঠায় ছোট্ট এ-ঘর
গড়ব আমি তোকে নিয়ে।
মাটির পাখি সুখ-পাখি হয়ে
উড়বে দেখিস গান শুনিয়ে..!
তুমি ফুল বলেই অহংকার তোমাকে মানায়
রং, গন্ধ আর মধুতে ভরা কানায় কানায়।
আর আমি ভ্রমর বলেই ভর করে ডানায়
গুন গুন করে বলি ভালোবাসি তোমায়...
--------------------
১১.০৮.২০০৮ । ২৩:৩২
মনে রেখো আমি এসেছিলাম,
আমি এসেছিলাম..
বসন্তে, বাগানে ভ্রমর হয়ে।
তুমি ফুল হয়ে অহংকারে
ছুঁতে দাওনি আমাকে...।
আমি বিদ্রহী, আমি অভিমানী,
আমি চিরচেনা ঝড়
তোমার বাতাসে!
আমি সেই ঝড়, নিয়ে সেই
ভালোবাসা অমর
তোমায় নিয়ে যাই উড়িয়ে।
উথাল পাথাল তোমার
বুকের সাগর,
চেতনায় দেখ ‘আমি’ বিভর
সব বাধা দেই পুড়িয়ে।
তোমার আমার চেতনা
মিলে মিশে একাকার,
আমরা দুজন জড়িয়ে থাকি
সারাবেলা পরপার...।
------------------------
১১.০৮.২০০৮ । ২২:৪৫
ছোট্টবেলা একটা পাখি
গড়েছিলাম মাটি দিয়ে।
সেই নিষ্ঠায় ছোট্ট এ-ঘর
গড়ব আমি তোকে নিয়ে।
মাটির পাখি সুখ-পাখি হয়ে
উড়বে দেখিস গান শুনিয়ে..!
Sunday, August 10, 2008
মুঠোফোন পদ্য - ১১
১০.০৮.২০০৮ । ১২:২২
ঘুম থেকে উঠে আমি যা’ই করি
তার মধ্যে আমি তোর কথা ভাবি,
তুই ঠিক আছিস? কিছু খাবি?
জানিস? তোর হাতে আমার
সকল স্বপ্ন আর সুখের চাবি?
---------------------
09.08.2008 । 01:11
The best composition on earth
Is your face!
Full of excitement, elegance
And grace!
Every detail curve how precisely done!
Only god could do it, not Corbu or Kahn.
---------------------
০৯.০৮.২০০৮ । ০০:৫৫
আকাশে দেখ মেঘের ডাক,
সব কষ্ট আজ দুরে চলে যাক,
তপ্ত গরমে আজ বয়ে যাক
শীতল হাওয়া....।
মাঝে একটু উষ্ঞতা...
তোমার আলতো ছোঁয়া!
---------------------
০৮.০৮.২০০৮ । ২২:০৫
আমি বসে থাকি শীতের অপেক্ষায়
কুয়শার চাদরে, উষ্ঞ আদরে
তোমায় জড়িয়ে স্বপ্ন দেখাই...।
---------------------
তুমি লিখেছিলে:
০৭.০৮.২০০৮ । ২২:৩৭
“কেউ নাই আঁধারে, কেউ নাই আমার
আঁধারে জছোনা হয়ে সারারাত ছুয়ে যেতাম
মাঝ রাতে তুমি ঘুমিয়ে গেলে
যদি আমি পূর্ণিমা হোতাম!
সারারাত ছুয়ে যেতাম আমি অন্ধ যারে..।“
আমি দিশেহারা হয়ে তাড়াহুড়ো করে লিখলাম...
০৭.০৮.২০০৮ । ২২:৫০
কে বলেছে কেউ নাই?
এই তো আমি জড়িয়ে তোমায়,
আলো হয়ে তোমার চোখের কোনায়,
তোমার জোছনায় ফিসফিসিয়ে
এই তো আমি গান শোনাই...!
---------------------
০৭.০৮.২০০৮ । ২০:০৯
তোর জন্য তিনটা ফুল,
একটা পাতা ঝড় নিয়ে গেল উড়িয়ে!
হঠাৎ একটা প্রজাপতি,
সেই রঙিন পাপড়িটা নিল কুড়িয়ে।
ও প্রজাপতি..! পাপড়িটা দিস
আমার বউ এর চুলে মুড়িয়ে।
---------------------
০৭.০৮.২০০৮ । ২০:০৭
একদিন শুধু আমার জন্য
হয়ে যাস তুই একটু বন্য!
ভুলে যাস চারপাশ সেদিন
সব হয়ে যাক শুন্য...।
শুধু আমি আর তুই
আর সব অচেনা...
সেই পথ হবে অন্য!
---------------------
০৭.০৮.২০০৮ । ১৯:৫০
তোমার কাছে যাওয়ার আকর্ষণ
যখন ঝড়ের মত তীব্র,
তখন সব ভেঙ্গে ছুটে যেতে চাই,
সব জাল আমি ছিড়ব।
---------------------
০৬.০৮.২০০৮ । ২০:০২
যতদুরে পালাও
আমি থাকবই পাশে ছায়ার মত।
আমায় যত তাড়াবে দুরে
জাপটে আমি ধরব তত!
তোমার নিঃশ্বাসে সৌরভ হয়ে
ঢুকব আমি ইচ্ছামত...।
---------------------
06.08.2008 | 03:28
I love you
More than the clouds can rain.
When I see you…
My heart pounds like a train,
I forget
All my frustration and all my pain.
---------------------
০৫.০৮.২০০৮ । ১৯:৩০
হঠাৎ তোমার মত গন্ধ বাতাসে!
বুঝি হ্যালুসিনেশন,
শুন্যের পানে তাকিয়ে রই হতাশে।
ওই ছায়াটা কি তুমি?!
নাহ্ তোমার মত সবুজ পাতা সে!
---------------------
০৪.০৮.২০০৮ । ২৩:১১
ঝড়ের রাতের কুপি বাতির মত
জ্বলে নিভে আলো,
আবছা অন্ধকারে তোমার আঁচল
দেখা যায়না ভালো,
তবু আমি হাতড়াই
তোমায় ছুঁতে চাই,
ধীর পদক্ষেপ এলোমেলো...।
---------------------
০৩.০৮.২০০৮ । ২৩:৫৩
খুব ইচ্ছা হয়
যদি আমার সব কাজ, সব যন্ত্রণা
একদিনের জন্য কাওকে দিতে পারতাম!
তাহলে ওই শান্ত দিনের প্রতিটা সেকেন্ড
আমি শুধু তোমাকে দিতাম।
---------------------
০৩.০৮.২০০৮ । ০১:৪৮
তুমি বন্ধু, তুমি সঙ্গি,
তুমি প্রেম, তুমি বৌ,
আজ এই বন্ধুত্বের দিনে
সবচে কাছে সে তো তুমি
নয় অন্য কেউ।
---------------------
০২.০৮.২০০৮ । ২৩:৫৩
ঝরণার নিচে দাড়িয়ে
আমি পানির কনা গুনি,
ভেজা চোখে তাকিয়ে
চলে যাওয়ার শব্দ শুনি।
---------------------
০১.০৮.২০০৮ । ২৩:৪৮
ভাগ্য ভালো, এই দুনিয়ায়
আইসক্রিম আর ফুচকা ছিল!
সেই অসিলাই তোমার সাথে
দুই ঘন্টা থাকা হলো!
ঘুরতে ঘুরতে তোমার সাথে
স্বপ্নপাখি মেলছে ডানা...
এমন দিনও আসবে দেখো
তিন বেলাতে এক ঘরেতে
পিচ্চিগুলো দিবে হামা।
---------------------
০১.০৮.২০০৮ । ২২:২৭
তখন তোমার আমার একই পকেট
খুচরা আর আট আনা,
সারাটাক্ষন একসাথে,
উপলক্ষ আর লাগবে না..!
---------------------
০১.০৮.২০০৮ । ১৪:২৫
চেয়ে থাকি কালো রাস্তার দিকে,
ভালোবাসা পুড়ে লোহার শিকে,
কেউ সেই কাবাব কেনে মহাসুখে।
আর, নোনা জলের স্বাদ আমার মুখে!
ঘুম থেকে উঠে আমি যা’ই করি
তার মধ্যে আমি তোর কথা ভাবি,
তুই ঠিক আছিস? কিছু খাবি?
জানিস? তোর হাতে আমার
সকল স্বপ্ন আর সুখের চাবি?
---------------------
09.08.2008 । 01:11
The best composition on earth
Is your face!
Full of excitement, elegance
And grace!
Every detail curve how precisely done!
Only god could do it, not Corbu or Kahn.
---------------------
০৯.০৮.২০০৮ । ০০:৫৫
আকাশে দেখ মেঘের ডাক,
সব কষ্ট আজ দুরে চলে যাক,
তপ্ত গরমে আজ বয়ে যাক
শীতল হাওয়া....।
মাঝে একটু উষ্ঞতা...
তোমার আলতো ছোঁয়া!
---------------------
০৮.০৮.২০০৮ । ২২:০৫
আমি বসে থাকি শীতের অপেক্ষায়
কুয়শার চাদরে, উষ্ঞ আদরে
তোমায় জড়িয়ে স্বপ্ন দেখাই...।
---------------------
তুমি লিখেছিলে:
০৭.০৮.২০০৮ । ২২:৩৭
“কেউ নাই আঁধারে, কেউ নাই আমার
আঁধারে জছোনা হয়ে সারারাত ছুয়ে যেতাম
মাঝ রাতে তুমি ঘুমিয়ে গেলে
যদি আমি পূর্ণিমা হোতাম!
সারারাত ছুয়ে যেতাম আমি অন্ধ যারে..।“
আমি দিশেহারা হয়ে তাড়াহুড়ো করে লিখলাম...
০৭.০৮.২০০৮ । ২২:৫০
কে বলেছে কেউ নাই?
এই তো আমি জড়িয়ে তোমায়,
আলো হয়ে তোমার চোখের কোনায়,
তোমার জোছনায় ফিসফিসিয়ে
এই তো আমি গান শোনাই...!
---------------------
০৭.০৮.২০০৮ । ২০:০৯
তোর জন্য তিনটা ফুল,
একটা পাতা ঝড় নিয়ে গেল উড়িয়ে!
হঠাৎ একটা প্রজাপতি,
সেই রঙিন পাপড়িটা নিল কুড়িয়ে।
ও প্রজাপতি..! পাপড়িটা দিস
আমার বউ এর চুলে মুড়িয়ে।
---------------------
০৭.০৮.২০০৮ । ২০:০৭
একদিন শুধু আমার জন্য
হয়ে যাস তুই একটু বন্য!
ভুলে যাস চারপাশ সেদিন
সব হয়ে যাক শুন্য...।
শুধু আমি আর তুই
আর সব অচেনা...
সেই পথ হবে অন্য!
---------------------
০৭.০৮.২০০৮ । ১৯:৫০
তোমার কাছে যাওয়ার আকর্ষণ
যখন ঝড়ের মত তীব্র,
তখন সব ভেঙ্গে ছুটে যেতে চাই,
সব জাল আমি ছিড়ব।
---------------------
০৬.০৮.২০০৮ । ২০:০২
যতদুরে পালাও
আমি থাকবই পাশে ছায়ার মত।
আমায় যত তাড়াবে দুরে
জাপটে আমি ধরব তত!
তোমার নিঃশ্বাসে সৌরভ হয়ে
ঢুকব আমি ইচ্ছামত...।
---------------------
06.08.2008 | 03:28
I love you
More than the clouds can rain.
When I see you…
My heart pounds like a train,
I forget
All my frustration and all my pain.
---------------------
০৫.০৮.২০০৮ । ১৯:৩০
হঠাৎ তোমার মত গন্ধ বাতাসে!
বুঝি হ্যালুসিনেশন,
শুন্যের পানে তাকিয়ে রই হতাশে।
ওই ছায়াটা কি তুমি?!
নাহ্ তোমার মত সবুজ পাতা সে!
---------------------
০৪.০৮.২০০৮ । ২৩:১১
ঝড়ের রাতের কুপি বাতির মত
জ্বলে নিভে আলো,
আবছা অন্ধকারে তোমার আঁচল
দেখা যায়না ভালো,
তবু আমি হাতড়াই
তোমায় ছুঁতে চাই,
ধীর পদক্ষেপ এলোমেলো...।
---------------------
০৩.০৮.২০০৮ । ২৩:৫৩
খুব ইচ্ছা হয়
যদি আমার সব কাজ, সব যন্ত্রণা
একদিনের জন্য কাওকে দিতে পারতাম!
তাহলে ওই শান্ত দিনের প্রতিটা সেকেন্ড
আমি শুধু তোমাকে দিতাম।
---------------------
০৩.০৮.২০০৮ । ০১:৪৮
তুমি বন্ধু, তুমি সঙ্গি,
তুমি প্রেম, তুমি বৌ,
আজ এই বন্ধুত্বের দিনে
সবচে কাছে সে তো তুমি
নয় অন্য কেউ।
---------------------
০২.০৮.২০০৮ । ২৩:৫৩
ঝরণার নিচে দাড়িয়ে
আমি পানির কনা গুনি,
ভেজা চোখে তাকিয়ে
চলে যাওয়ার শব্দ শুনি।
---------------------
০১.০৮.২০০৮ । ২৩:৪৮
ভাগ্য ভালো, এই দুনিয়ায়
আইসক্রিম আর ফুচকা ছিল!
সেই অসিলাই তোমার সাথে
দুই ঘন্টা থাকা হলো!
ঘুরতে ঘুরতে তোমার সাথে
স্বপ্নপাখি মেলছে ডানা...
এমন দিনও আসবে দেখো
তিন বেলাতে এক ঘরেতে
পিচ্চিগুলো দিবে হামা।
---------------------
০১.০৮.২০০৮ । ২২:২৭
তখন তোমার আমার একই পকেট
খুচরা আর আট আনা,
সারাটাক্ষন একসাথে,
উপলক্ষ আর লাগবে না..!
---------------------
০১.০৮.২০০৮ । ১৪:২৫
চেয়ে থাকি কালো রাস্তার দিকে,
ভালোবাসা পুড়ে লোহার শিকে,
কেউ সেই কাবাব কেনে মহাসুখে।
আর, নোনা জলের স্বাদ আমার মুখে!
Subscribe to:
Comments (Atom)