২৩.০৩.২০১০ | ১৬:০০
বৈশাখ আসতে এখনো অনেক বাকি,
রাস্তায় তবু গনগনে সূর্য।
উত্তপ্ত হাওয়ায় আমার বিক্ষিপ্ত মনপাখি,
শেখে ভালোবাসা আর ধৈর্য।
-------------
২৩.০৩.২০১০ | ১৬:১৭
মনপাখি বলছিল, জানো মহাবিশ্বের শেষ কোথাই?
আমি বলি, জানি, ভালোবেসে আমি যতদুর যাই..।
-------------
23.03.2010 | 16:40
Because I want to be miserable,
I dive in the abject death.
It's a love that is immeasurable,
A devotion of total faith.
-------------
২৫.০৩.২০১০ | ১৩:৫৫
ছয় হাজার কিলোমিটার দুর থেকে আমি বললাম
"শুভ সকাল"! এখানে অবশ্য দুপুর!
পুকুর পাড়ের পথ ধরে তোমাকে খুঁজে বেড়ালাম,
দুর থেকে শুনি তোমার পায়ে নুপুর।
-------------
২৯.০৩.২০১০ | ০১:৫৭
আজকাল ঘুমাতে ভালো লাগে!
বাস্তবে তো দেখা মেলে না,
তাই স্বপ্নে দেখার ইচ্ছা জাগে।
তোমার ছবিটার দিকে তাকাই,
আর স্বপ্ন দেখব বলে ঘুমাই...।
-------------
Thursday, April 1, 2010
Subscribe to:
Comments (Atom)