আমাদের চিরকালের হা হুতাশ 'সেই দিন কি আর আছে... দিন বদলায়ছেনা..!'
আমি বলি সেই দিনের আসলে এখন আর কোন দরকার নাই, সেকারনেই সেই দিন আর নাই। দিন বদলাবেই। আমরা এখনো জীবিত আছি বলেই দিন বদলাচ্ছে প্রতিনিয়ত। পুরনো দিন নিয়ে নস্টালজিয়ায় ভোগা, হা হুতাশ করার আসলে কোন দারকার নাই।
লালন বলেছে না... 'সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে,
পাবি রে অমূল্য নিধি বর্তমানে........'
হুমম, বর্তমানই সব কিছু। বর্তমানই আসল। বাকি সব বাকওয়াস! 'আগে কী সুন্দর দিন কাটাইতাম...' বলে একটুও লাভ নাই।
প্রতিটা সময়ের নিজস্ব একটা দাবি আছে... সেটার আছে আলাদা মজা, আলাদা ব্যঞ্জনা। বর্তমানের প্রতিটা মুহূর্তকে তাই আলাদা ভাবে তার সম্মান দিতে হবে। তাকে নিয়ে মৌজ মাস্তিতে সবাই মিলে কাজ করতে হবে। এর চেয়ে অর্থবহ, শান্তিপূর্ণ আর কিছু হতে পারেনা।
এমনটা করতে পারলেই দিন আরো দ্রুত বদলাবে... ভালোর দিকে বদলাতে থাকবে।
Friday, July 20, 2007
Tuesday, July 17, 2007
যত বোকা তত শান্তি!
দুনিয়াতে বোকা মানুষদের কষ্ট কম। আমি যত কম বুঝি, যত জটিলতা এড়াই আমার তত শান্তি!
তাই এই হল আমার বোকা হওয়ার চেষ্টা।
মুশকিলটা হলো, চেষ্টা করে বোকা থাকা যায়না। পরিস্থিতি আর আশেপাশের মানুষ আমাদেরকে "বুদ্ধিমান" (!) বানিয়েই ছাড়ে।
তাই এই হল আমার বোকা হওয়ার চেষ্টা।
মুশকিলটা হলো, চেষ্টা করে বোকা থাকা যায়না। পরিস্থিতি আর আশেপাশের মানুষ আমাদেরকে "বুদ্ধিমান" (!) বানিয়েই ছাড়ে।
Subscribe to:
Comments (Atom)